৬১-তে পা দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। রবিবার গভীর রাতে ভক্তরা জড়ো হয়েছিলেন তাঁদের প্রিয় নায়কের জন্মদিন পালন করতে। বাদশাহও তাঁদের হতাশ করেননি।
2
8
চেনা পরিচিত ভঙ্গিতে ভক্তদের সামনে হাজির হন তিনি। শাহরুখের জন্মদিনে আসুন জেনে নেওয়া যাক তাঁর জীবনের কিছু অজানা গল্প।
3
8
আপনি কি জানেন বিয়ের পর স্ত্রী গৌরী খানকে নিয়ে দার্জিলিংয়ে মধুচন্দ্রিমা সারতে গিয়েছিলেন শাহরুখ। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন। সেই হোটেলটি আজও রয়েছে।
4
8
মধুচন্দ্রিমায় প্যারিসে যাওয়ার কথা থাকলেও সেই সময় আর্থিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে দার্জিলিংয়ে গৌরীকে নিয়ে আসেন শাহরুখ। এসে ওঠেন ‘দ্য এলগিন’ হোটেলে।
5
8
শতাব্দী প্রাচীন এই হোটেলে চাইলে আপনিও থাকতে পারবেন। ১৮৮৭ সালে তৈরি ‘দ্য এলগিন’ প্রথমে ছিল কোচবিহারের মহারাজার ম্যানর হাউস। বর্তমানে সেটি একটি হেরিটেজ হোটেল।
6
8
প্রায় ১৪০ বছর পুরনো হোটেলটিতে এখন রাজকীয় পরিবেশ বজায় রয়েছে। হোটেল ঘরের মেঝে, আসবাবপত্র, ফায়ার প্লেস সবই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। হোটেলে ঢুকলেই ঔপনিবেশিক আমলের ছোঁয়া পাওয়া যায়।
7
8
পশ্চিমবঙ্গের অন্যতম হেরিটেজ হোটেল হওয়ায় ‘দ্য এলগিন’-এর প্রতি রাতে ভাড়া অনেকটাই বেশি। এটিতে ডিলাক্স, অ্যাটিক, স্যুইটের মতো নানা ধরনের ঘর রয়েছে। ভাড়া শুরু ১২ হাজার টাকা প্রতি রাত।
8
8
১৯৯১ সালের অক্টোবরে বিয়ে সারেন শাহরুখ এবং গৌরী। সেই সময় একটি সিনেমার শ্যুটিং সারতে দার্জিলিংয়ে আসেন শাহরুখ সঙ্গে নিয়ে এসেছিলেন গৌরীকেও। তখনই ‘দ্য এলগিন’ মধুচন্দ্রিমা সারেন দম্পতি।