দিল্লি-এনসিআর সহ দেশের একাধিক শহরে বায়ু দূষণ এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই ৩০০-এর গণ্ডি পেরোলেই স্পষ্ট হয়ে যায় যে, শহরের বাতাস কতটা বিষাক্ত হয়ে উঠেছে। স্বাস্থ্যের জন্য যা অত্যন্ত বিপজ্জনক।
2
7
বিশেষজ্ঞদের মতে, এই মারাত্মক বাতাস শুধু অল্প সময়ের জন্য নয়, বরং নীরবে ধ্বংস করে দিচ্ছে ফুসফুসকে।
3
7
একিউআই ৩০০-এর অর্থ কী? একিউআই ৩০১ থেকে ৪০০-এর মধ্যে পৌঁছানো মানে বাতাস 'অত্যন্ত খারাপ' পর্যায়ে রয়েছে। এই বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিলে মাথা ব্যথা, চোখ জ্বালা ও কাশির পাশাপাশি পুরো শরীরেই এর ক্ষতিকর প্রভাব পড়ে।
4
7
বাতাসে ভাসমান অত্যন্ত সূক্ষ্ম কণা বা পিএম ২.৫ ফুসফুসের স্বাভাবিক প্রতিরোধ ভেদ করে গভীরে ঢুকে পড়ে। এর ফলে মারাত্মক প্রদাহ, কাশি এবং বুকে অস্বস্তি শুরু হয়।
5
7
দূষণের জেরে শ্বাসনালীতে জ্বালা এবং প্রদাহ বেড়ে তা সংকুচিত হয়ে যায়। ফলে বাতাস চলাচল ব্যাহত হয়। এছাড়া ফুসফুসের প্রাকৃতিক পরিচ্ছন্নতা রক্ষা করার জন্য যে 'সিলিয়া' বা চুল সদৃশ অংশগুলো থাকে, দূষণের জেরে সেগুলো অকেজো হয়ে পড়ে।
6
7
দীর্ঘ সময় এই বিষাক্ত বাতাসে থাকার ফলে হাঁপানি বা ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডির-এর মতো রোগ মারাত্মক আকার নিতে পারে।
7
7
তাই বিশেষজ্ঞরা সতর্ক করছেন- বায়ু দূষণকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া চলবে না। দূষণের মাঝে চলাফেরা করার সময় তীব্র শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা দম আটকে আসার মতো লক্ষণ দেখা দিলে মুহূর্তও দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।