আসছে ধনতেরাস। তার আগে সোনাপ্রেমীদের জন্য সুখবর। আর কিছু দিন পরে হয়তো ‘ঘরে বসেই’ তাল তাল সোনা তৈরি করতে পারবেন গয়না ব্যবসায়ীরা! কিন্তু প্রশ্ন উঠছে- এর ফলে কি আগামী দিনে আকাশছোঁয়া সোনার দাম কমবে? আদৌ কি সস্তা হবে সাধের সীতাহার, আংটি, বালা কিংবা নাকছাবি?
2
9
খাঁটি সোনা তৈরিতে দীর্ঘদিন ধরেই গবেষণাগারে ঘাম ঝরাচ্ছেন বিশ্বের তাবড় রসায়নবিদরা। তাঁদের পরিকল্পনা- পারদ থেকে সোনা তৈরি করা। বিজ্ঞান বলছে, সোনার পরমাণুতে থাকে ৭৯টি প্রোটন, আর পারদের পরমাণুতে থাকে ৮০টি।
3
9
রসায়নবিদদের দাবি, পারদের পরমাণু থেকে মাত্র একটি প্রোটন ছেঁটে ফেলতে পারলেই তা নিখাদ সোনা বা ‘হলুদ ধাতু’তে রূপান্তরিত হতে পারে। আর এই কাজটিকে একেবারে অসম্ভব বলে উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা।
4
9
এই গবেষণায় বিরাট সাফল্যের দাবি করেছে আমেরিকার এক স্টার্টআপ সংস্থা- ‘ম্যারাথন ফিউশন’। আর তা ঘিরেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
5
9
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৫ সালে সীসা থেকে সোনা তৈরি করে হইচই ফেলে দিয়েছিল ইউরোপের পরমাণু গবেষণা সংস্থা ‘সার্ন’। তারা মাত্র ২৯ পিকোগ্রাম সোনা তৈরি করতে সক্ষম হয়েছিল, যা খালি চোখে দেখতে পাওয়া প্রায় অসম্ভব।
6
9
মার্কিন স্টার্টআপ ‘ম্যারাথন ফিউশন’-এর দাবি, তারা পারদ থেকে ওই পরিমাণের চেয়ে প্রায় ১০ গুণ বেশি সোনা তৈরি করেছে। তবে, সেই পরিমাণটি এখনও গাণিতিকভাবে অত্যন্ত কম। আর সেই কারণেই মার্কিন সংস্থা উৎপাদিত সোনার সঠিক পরিমাণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
7
9
বিজ্ঞানীদের একাংশের মতে, এই পরিস্থিতিতে বাণিজ্যিক ও সস্তা উপায়ে কৃত্রিম সোনা বাজারে আনা সম্ভব কি না, তা নিয়ে এখনও বিস্তর সংশয় রয়েছে।
8
9
সবচেয়ে বড় কথা, ওই কৃত্রিম সোনা থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই কারণে ল্যাবরেটরিতে তৈরি হলেও সেই সোনা কমপক্ষে ১৫ থেকে ১৬ বছর ব্যবহারের উপযোগী হবে না।
9
9
ফলে, এই মুহূর্তে সীতাহার বা আংটির দাম রাতারাতি যে কমছে না, তা বলাই বাহুল্য। ঘরে বসে সোনা তৈরির ‘স্বপ্ন’ সত্যি হতে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে।