দেশে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা যে দ্রুত বাড়ছে, তার আরও একবার প্রমাণ মিলল ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের সাম্প্রতিক পরিসংখ্যানে। অক্টোবর মাসে প্রথমবারের জন্য ৩০ লক্ষ কোটি টাকার গণ্ডি পার করল UPI-এর মাধ্যমে হওয়া মোট লেনদেন।
2
13
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে UPI-এর মাধ্যমে মোট ৩১.৫৩ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। শুধু টাকার অঙ্কেই নয়, লেনদেনের সংখ্যার নিরিখেও তৈরি হয়েছে নতুন রেকর্ড।
3
13
NPCI-র তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরে UPI-এর মাধ্যমে মোট ৩১.৫৩ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে সেপ্টেম্বরে এই অঙ্ক ছিল ২৯.৩৭ লক্ষ কোটি টাকা।
4
13
মাত্র এক মাসের ব্যবধানে ডিজিটাল লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে UPI লেনদেনের মোট আর্থিক মূল্য বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
5
13
অন্যদিকে, লেনদেনের সংখ্যাও নজর কেড়েছে। অক্টোবরে সারা দেশে মোট ২৫.৪৭ বিলিয়ন বা ২,৫৪৭ কোটি UPI লেনদেন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ২৩ শতাংশ বেশি।
6
13
ছোটখাটো কেনাকাটা থেকে শুরু করে বড় অঙ্কের টাকা পাঠানো, সব ক্ষেত্রেই UPI-এর উপর নির্ভরতা বাড়ছে সাধারণ মানুষের।
7
13
অক্টোবর মাসের পরিসংখ্যানের আরও একটি উল্লেখযোগ্য দিক হল দৈনিক গড় লেনদেনের পরিমাণ। প্রথমবারের জন্য UPI-এর মাধ্যমে দৈনিক গড় আর্থিক লেনদেন ১ লক্ষ কোটি টাকার সীমা অতিক্রম করেছে।
8
13
NPCI-র তথ্য অনুযায়ী, অক্টোবরে প্রতিদিন গড়ে ১,০১,৭০৭ কোটি টাকার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে প্রায় ৮২২ মিলিয়ন বা ৮২.২ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে UPI-এর মাধ্যমে।
9
13
এর অর্থ, দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন দোকানে কেনাকাটা, অনলাইন শপিং, বিল মেটানো কিংবা একে অপরকে টাকা পাঠানোর জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে বেছে নিচ্ছেন।
10
13
অক্টোবরের রেকর্ডও নভেম্বরের শুরুতেই ছাপিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। দীপাবলি এবং ছোট দীপাবলিকে কেন্দ্র করে নভেম্বরের প্রথম সপ্তাহে কেনাকাটার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ৭ নভেম্বর একদিনেই UPI-এর মাধ্যমে ১,৩৬,১১৮ কোটি টাকার লেনদেন হয়েছে।
11
13
এমনকী নভেম্বরের প্রথম চার দিনে দৈনিক গড় লেনদেনের পরিমাণ পৌঁছেছে ১.২৯ লক্ষ কোটি টাকায়। যা অক্টোবরে দৈনিক গড় ১.০১ লক্ষ কোটি টাকার তুলনায় অনেকটাই বেশি।
12
13
এর পাশাপাশি বিয়ের মরশুম শুরু হওয়ায় সোনা-গয়না, পোশাক এবং অন্যান্য সামগ্রী কেনাকাটাতেও বাড়ছে UPI-এর ব্যবহার। ফলে নভেম্বর মাসে ডিজিটাল লেনদেনের পরিমাণ নতুন উচ্চতায় পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।
13
13
সব মিলিয়ে নগদ টাকার বদলে QR কোড স্ক্যান করে পেমেন্ট করার প্রবণতা যে দ্রুত বাড়ছে, অক্টোবর ও নভেম্বরের পরিসংখ্যানেই তা স্পষ্ট। ভারতীয়রা সেদিকেই এখন ঝড়ের গতিতে চলেছে।