ছয় দশক আগে বিজ্ঞানীদের করা ‘পৃথিবী ধ্বংসের’ একটি ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ার পরও ভুল প্রমাণিত হতেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন বুলগেরিয়ার কিংবদন্তি ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গা।
2
12
১৯৬০ সালে একদল বিজ্ঞানী অঙ্ক কষে জানিয়েছিলেন, অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির জেরে ২০২৬ সালের ১৩ নভেম্বর মানবসভ্যতা এক চরম বিপর্যয়ের মুখে পড়বে। কিন্তু সেই তারিখ পেরিয়ে গেলেও তেমন কোনও অঘটন ঘটেনি। আর এই আবহেই পৃথিবীর আয়ু নিয়ে বাবা ভাঙ্গার করা সেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণীর টাইমলাইন ফের ভাইরাল হয়েছে।
3
12
১৯৯৬ সালে প্রয়াত দৃষ্টিহীন ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙ্গার অনুগামীদের দাবি, তাঁর করা প্রায় ৮৫ শতাংশ ভবিষ্যদ্বাণীই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। ১৯৮৬ সালের চেরনোবিল পরমাণু দুর্ঘটনা, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের আমেরিকায় জঙ্গি হামলা (যেখানে তিনি ‘ইস্পাতের পাখি’র আক্রমণের কথা বলেছিলেন বলে দাবি করা হয়) কিংবা আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামার নির্বাচিত হওয়ার মতো ঘটনার আভাস তিনি আগেই দিয়েছিলেন বলে বিশ্বাস করেন অনেকে।
4
12
সেই বাবা ভাঙ্গার টাইমলাইন অনুযায়ী, এখনই নয়, বরং মানবসভ্যতার চূড়ান্ত অধ্যায় বা পৃথিবী ধ্বংস হবে আজ থেকে প্রায় তিন হাজার বছরেরও বেশি সময় পরে— ৫০৭৮ সালে।
5
12
বাবা ভাঙ্গার এই দীর্ঘ টাইমলাইনে পৃথিবী ধ্বংসের আগে মানবজাতির বেশ কিছু অবিশ্বাস্য অগ্রগতির কথাও উল্লেখ রয়েছে। তাঁর কথিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ৪৩০২ সালের মধ্যে মানুষ সমস্ত রোগের সর্বজনীন ওষুধ আবিষ্কার করে ফেলবে এবং ৪৩০৮ সালে মানুষের আচরণে বড়সড় পরিবর্তন আসবে।
6
12
এরপর ৪৫০৯ সালে মানুষ সরাসরি ঈশ্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবে এবং ৪৫৯৯ সালের মধ্যে অমরত্ব লাভ করা মানুষের কাছে অত্যন্ত সাধারণ বিষয়ে পরিণত হবে। টাইমলাইন বলছে, ৪৬৭৪ সালে বিশ্বের জনসংখ্যা ৩৪০ বিলিয়নে পৌঁছাবে এবং মানুষ ভিনগ্রহীদের সঙ্গে মিলেমিশে বসবাস শুরু করবে।
7
12
অবশেষে ৫০৭৬ সালে মানুষ এই চেনা মহাবিশ্বের শেষ প্রান্ত আবিষ্কার করবে এবং তার ঠিক দু’বছর পর, অর্থাৎ ৫০৭৮ সালে ধ্বংস হয়ে যাবে গোটা বিশ্ব। যদিও বাবা ভাঙ্গা নিজে কখনোই তাঁর ভবিষ্যদ্বাণীগুলি লিখে যাননি, বরং তাঁর অনুগামীদের মুখে মুখেই সেগুলি প্রচারিত হয়েছে, তাই এগুলির সত্যতা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
8
12
অন্যদিকে, বিজ্ঞানীদের করা ২০২৬ সালের ১৩ নভেম্বরের ‘ডুমসডে’ বা কেয়ামতের ভবিষ্যদ্বাণীটি প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালের ৪ নভেম্বর, বিখ্যাত ‘সায়েন্স’ (Science) জার্নালে।
9
12
পদার্থবিদ হেইঞ্জ ফন ফোয়েরস্টার এবং তাঁর দুই সহকর্মী প্যাট্রিসিয়া এম মোরা ও লরেন্স ডব্লিউ অ্যামিওট ‘ডুমসডে: ফ্রাইডে, ১৩ নভেম্বর, এ.ডি. ২০২৬’ শীর্ষক ওই গবেষণাপত্রে খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ থেকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার বিশ্লেষণ করেছিলেন।
10
12
তাঁদের গাণিতিক হিসাব অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির সেই গতি অব্যাহত থাকলে ২০২০ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ২৫ বিলিয়ন ছাড়িয়ে যেত এবং ২০২৬ সালের ১৩ নভেম্বর তা অসীমে পৌঁছে যেত। গবেষকরা সতর্ক করে লিখেছিলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্ম না খেয়ে মরবে না, বরং অতিরিক্ত ভিড়ের চাপে পিষ্ট হয়ে মারা যাবে।”
11
12
তবে ইতিহাসবিদ অ্যালান ম্যাকইচার্ন জানিয়েছেন, ১৯৯৩ সাল নাগাদ বিজ্ঞানীদের সেই গাণিতিক মডেল বাস্তবের সঙ্গে মিলতে ব্যর্থ হয়। কারণ, জনসংখ্যা বৃদ্ধির হার চিরকাল একই গতিতে বাড়তে থাকবে বলে যে ধারণা বিজ্ঞানীরা করেছিলেন, বাস্তবে তা ঘটেনি।
12
12
বর্তমানে বিশ্বজুড়ে জন্মহার ১৯৬০ সালের তুলনায় অর্ধেকেরও নিচে নেমে এসেছে। ফলে বিজ্ঞানীদের আশঙ্কা সত্যি না হলেও, হাজার বছর পরের বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে কৌতূহল কিন্তু কমছে না।