কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার (সিপিএসই) কর্মীদের জন্য সুখবর। ফের বাড়ল শিল্প মহার্ঘ ভাতা বা ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাওয়েন্স (আইডিএ)। ২০১৭ সালের বেতন কাঠামোর আওতায় থাকা কর্মীদের ক্ষেত্রে এই ভাতার হার বেড়ে হল ৫৯.১ শতাংশ।
2
10
আগে এই হার ছিল ৫৫.৭ শতাংশ। অর্থাৎ এক ধাক্কায় ৩.৪ শতাংশ পয়েন্ট বাড়ল মহার্ঘ ভাতা। ২০২৬ সালের ১ অক্টোবর থেকেই নয়া হার কার্যকর হয়েছে।
3
10
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ রাষ্ট্রায়ত্ত সংস্থা বিষয়ক দপ্তর (ডিপিই) ২৭ অক্টোবর একটি বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
4
10
বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বোর্ড স্তরের আধিকারিক, বোর্ড স্তরের নীচের পদে থাকা আধিকারিক এবং নন-ইউনিয়নভুক্ত সুপারভাইজাররা এই বর্ধিত ভাতার সুবিধা পাবেন।
5
10
তবে, কোন কর্মী কত হারে মহার্ঘ ভাতা পাবেন, তা নির্ভর করবে তাঁর বেতন কাঠামোর উপর। ২০১৭ সালের বেতন কাঠামোর কর্মীদের জন্য নতুন আইডিএ-র হার ৫৯.১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
6
10
অন্যদিকে, ২০০৭ সালের বেতন কাঠামোর আওতায় থাকা কর্মীদের ক্ষেত্রে এই হার বেড়ে হয়েছে ২৪৯.২ শতাংশ। ১৯৯৭ সালের বেতন কাঠামোর কর্মীদের জন্য নতুন হার ৪৮৯.৫ শতাংশ।
7
10
এ ছাড়াও ১৯৮৭ সালের বেতন কাঠামোর আওতায় থাকা কর্মীদের জন্য আলাদা হিসাবের কথা জানিয়েছে কেন্দ্র। পুরনো পদ্ধতিতে মহার্ঘ ভাতা নির্ধারণের ক্ষেত্রে ২১৫ পয়েন্ট বৃদ্ধির জন্য ৪৩০ টাকা বাড়তি পাওনার কথা উল্লেখ করা হয়েছে।
8
10
বিজ্ঞপ্তিতে গড় সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক ১০০৬৯ ধরে সংশ্লিষ্ট কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ ১৮,৭২৮ টাকা হতে পারে বলে জানানো হয়েছে।
9
10
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দেওয়া সাধারণ মহার্ঘ ভাতা এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের শিল্প মহার্ঘ ভাতা বা আইডিএ এক নয়।
10
10
দু’টির বেতন কাঠামো ও হিসাবের পদ্ধতিও আলাদা। সাধারণত আইডিএ-র হার প্রতি তিন মাস অন্তর পর্যালোচনা করা হয়। এই নতুন সিদ্ধান্তে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার নির্দিষ্ট বেতন কাঠামোর কর্মীদের মাসিক বেতনে কিছুটা স্বস্তি আসতে পারে।