এখনকার দিনে ওয়াই-ফাই আর মোবাইল ইন্টারনেট ছাড়া একটা দিনও কল্পণা করা যায় না। বাড়ি হোক বা অফিস, ওয়াই-ফাই রাউটার ২৪ ঘণ্টাই চালু থাকে।
2
10
অনেকেই আবার সারারাত ফোনের মোবাইল ডেটাও অন করে রাখেন। কিন্তু প্রশ্ন হলো, ঘুমানোর সময় কি এই ইন্টারনেট কানেকশনগুলো বন্ধ করে দেওয়া উচিত?
3
10
ওয়াই-ফাই রাউটার ও মোবাইল নেটওয়ার্ক থেকে এক ধরনের তরঙ্গ ছড়ায়, যাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তবে এক্স-রে বা গামা রশ্মির মতো মারাত্মক রশ্মিগুলোর তুলনায় এই তরঙ্গের শক্তি অনেকটাই কম।
4
10
বিশেষজ্ঞদের মতে, বাড়িতে যে ওয়াই-ফাই ব্যবহার করা হয়, তা নির্দিষ্ট নিরাপত্তা সীমার মধ্যেই থাকে। এ পর্যন্ত ওয়াই-ফাইয়ের কারণে সরাসরি কেউ অসুস্থ হয়েছে এমন ঘটনাও শোনা যায়নি।
5
10
কিছু গবেষণায় ইলেকট্রনিক ডিভাইসের সঙ্গে ঘুমের সমস্যার যোগসূত্র পাওয়া গিয়েছে। আমাদের ভালো ঘুমের জন্য শরীরে ‘মেলাটোনিন’ হরমোনের প্রয়োজন হয়।
6
10
এই হরমোনের ওপর ইলেকট্রনিক ডিভাইসের প্রভাব নিয়ে নানা আলোচনা রয়েছে। তবে শুধু ওয়াই-ফাইয়ের সিগন্যালই ঘুমের বারোটা বাজাচ্ছে- এমন নিশ্চিত কোনও তথ্য বিজ্ঞানীদের কাছে নেই।
7
10
আসল সমস্যার কারণ অন্য জায়গায়। বিশেষজ্ঞদের স্পষ্ট মত, রাতে ঘুমানোর আগে দীর্ঘক্ষণ মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা, গেম খেলা কিংবা বারবার নোটিফিকেশন আসার শব্দই ঘুমের মূল শত্রু।
8
10
বিশেষজ্ঞদের পরামর্শ, শিশু ও গর্ভবতী মহিলাদের রাতে ফোন বা ইন্টারনেট থেকে দূরে থাকাই শ্রেয়। শিশুরা রাতে ফোন ব্যবহার করলে তাদের চোখ ও কচি মস্তিষ্কের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে, গর্ভবতী মহিলাদেরও এই সময়ে পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন হয়। গভীর রাতে ফোন ঘাঁটলে তাঁদের শরীরও বাড়তি চাপের মুখে পড়ে।
9
10
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) অধীনস্থ একটি সংস্থা ২০১১ সালে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে ‘সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে এর অর্থ এই নয় যে ওয়াই-ফাই ব্যবহার করলেই ক্যান্সার হবে।
10
10
বিজ্ঞানীদের মতে, শুধু স্বাস্থ্যের কথা ভেবে রাতে ওয়াই-ফাই বা মোবাইল ডেটা বন্ধ রাখা বাধ্যতামূলক নয়। তবে শরীর সুস্থ রাখতে এবং শান্তিতে ঘুমাতে রাতের বেলা ইন্টারনেট থেকে একটু দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ।