২০২৭-এর গোড়া পর্যন্ত হুহু করে বাড়বে আয়, দাম্পত্য জীবনে বাড়বে মাধুর্য! মঙ্গল-গুরু হাত মেলাতেই বাম্পার লাভ কাদের?
নিজস্ব সংবাদদাতা
১৭ নভেম্বর ২০২৬ ১১ : ১২
শেয়ার করুন
1
11
সিংহ রাশিতে ১২ নভেম্বর প্রবেশ করেছে মঙ্গল। আর এখানে আগে থেকেই বসে আছে বৃহস্পতি। এর ফলে দুই গ্রহের জুটি তৈরি হয়েছে বর্তমানে সিংহ রাশিতে। আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত এই জুটি কার্যকর থাকবে। এর ফলে কারা লাভবান হবেন? ছবি- সংগৃহীত
2
11
মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের পঞ্চম স্থানে তৈরি হচ্ছে মঙ্গল-গুরুর সংযোগ। ফলে শিক্ষা, উচ্চশিক্ষা, সৃজনশীল কাজ এবং কর্মজীবনে উন্নতির নতুন সুযোগ আসতে পারে। যাঁরা দীর্ঘদিন ধরে কোনও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা ইতিবাচক ফল পাওয়ার আশা করতে পারেন। ছবি- সংগৃহীত
3
11
প্রেমের সম্পর্কে মাধুর্য বাড়তে পারে। সন্তানকে ঘিরেও কোনও সুখবর আসার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে অবশ্য আবেগের পরিবর্তে বিচক্ষণতার পরিচয় দিতে হবে।ছবি- সংগৃহীত
4
11
সিংহ: ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির প্রথম স্থানে এই দুই গ্রহের সংযোগ তৈরি হচ্ছে। ফলে আত্মবিশ্বাস, সাহস এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন। ছবি- সংগৃহীত
5
11
যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য সময়টি ইতিবাচক হতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। সামাজিক সম্মান ও পরিচিতি বাড়ার সম্ভাবনাও রয়েছে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ও রাগের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভুল করবেন না।ছবি- সংগৃহীত
6
11
বৃশ্চিক: এই সময় কর্মক্ষেত্রে উন্নতি নিশ্চিত। বৃশ্চিক রাশির দশম স্থানে মঙ্গল ও বৃহস্পতির সংযোগ তৈরি হচ্ছে। ফলে কর্মজীবনে বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন নিজের কাজের দক্ষতায়। ছবি- সংগৃহীত
7
11
যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি এবং কাজের পরিধি বাড়ানোর সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের যথাযথ স্বীকৃতি পাওয়ার সময় হতে পারে এটি।ছবি- সংগৃহীত
8
11
ধনু: সমস্ত কাজে ভাগ্যের সহায়তা পাবেন। ধনু রাশির নবম স্থানে এই সংযোগ তৈরি হচ্ছে। বৃহস্পতি এই রাশির অধিপতি হওয়ায় যোগটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ভাগ্যের সহায়তায় আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। ছবি- সংগৃহীত
9
11
উচ্চশিক্ষা, গবেষণা এবং বিদেশে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। কর্মসূত্রে দূরযাত্রার সম্ভাবনা রয়েছে। যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁরা পরিকল্পনা বাস্তবায়নের অনুপ্রেরণা পেতে পারেন। ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়তে পারে।ছবি- সংগৃহীত
10
11
তুলা: আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। তুলা রাশির একাদশ স্থানে মঙ্গল-গুরুর সংযোগ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্রে এই স্থানকে আয়, লাভ এবং মনোস্কামনা পূরণের স্থান বলা হয়। ফলে নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনও আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
11
11
কর্মক্ষেত্রে নতুন যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। ব্যবসায়ীদের মুনাফা বাড়তে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলাই ভাল।ছবি- সংগৃহীত