দুর্যোগের মেঘ ঘনাল ফের। বাংলায় আবারও ঝড়বৃষ্টির আশঙ্কা। একটানা তুমুল বৃষ্টির সতর্কতাও জারি করল হাওয়া অফিস। চলতি সপ্তাহে একাধিক জেলায় ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।
2
7
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ধীরে ধীরে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণিঝড়। বাংলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
3
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, বুধবার থেকে আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
4
7
আগামিকাল বুধবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
7
আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
6
7
বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। আগামী রবিবার ও সোমবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এখনও পর্যন্ত সতর্কতা জারি হয়নি।
7
7
অন্যদিকে উত্তরবঙ্গে আজ শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই।