দোকানে কেনাকাটার ক্ষেত্রে UPI বন্ধ? ২০০০ টাকার বেশি পেমেন্টে নতুন নিয়ম, সাধারণ গ্রাহকের কতটা সমস্যা হতে পারে?
নিজস্ব সংবাদদাতা
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮ : ৩৩
শেয়ার করুন
1
10
ইউপিআই-তে টাকা পাঠানো এখন দৈনন্দিন জীবনের অংশ। বাজার থেকে খাবার কেনা, অনলাইনে বিল মেটানো কিংবা দোকানে কয়েক সেকেন্ডের মধ্যে পেমেন্ট, সব ক্ষেত্রেই ভরসা ইউপিআই
2
10
ইদানীং বেশ কিছু ব্যবসায়ী, UPI পেমেন্ট নেওয়া নিয়ে আপত্তি জানাচ্ছেন। কোথাও কোথাও QR কোড সরিয়ে রাখার ঘটনাও সামনে এসেছে। এর পিছনে রয়েছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট ( Merchant Discount Rate) বা MDR সংক্রান্ত নতুন কাঠামো। তবে সাধারণ গ্রাহকের জন্য বিষয়টি ঠিক কী, তা বোঝা জরুরি।
3
10
নতুন কাঠামো অনুযায়ী, UPI লেনদেনে ২০০০ টাকার বেশি পেমেন্টের ক্ষেত্রে ০.৪ শতাংশ MDR প্রযোজ্য হবে।১৫ অক্টোবর ২০২৬ থেকে এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা। অর্থাৎ কোনও দোকানে ২৫০০ টাকার জিনিস কিনে UPI-তে টাকা দিলে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে বিলের অতিরিক্ত ০.৪ শতাংশ কেটে নেওয়ার কথা নয়। MDR-এর দায় merchant payment ecosystem-এর নির্দিষ্ট অংশে পড়বে।
4
10
নতুন MDR কাঠামো নিয়ে ব্যবসায়ীদের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যেসব ব্যবসায় লাভের পরিমাণ কম, তাঁদের ক্ষেত্রে লেনদেনের উপর অতিরিক্ত payment cost নিয়ে চিন্তা রয়েছে।
5
10
অন্যদিকে আলিগড়েও কিছু দোকানদার QR কোড সরিয়ে নেওয়া বা UPI পেমেন্ট না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ফলে গ্রাহকদের হাতে ফের নগদ টাকা রাখার প্রয়োজনীয়তা বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
6
10
ছোট দোকানদারদের জন্য কি নিয়ম একই?না। সরকারের ব্যাখ্যায় ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত UPI QR-এর মাধ্যমে গ্রহণ করা ছোট merchant-দের zero-MDR সুবিধা বজায় থাকবে। ফলে রাস্তার ধারের বিক্রেতা, পাড়ার ছোট দোকান-সহ বহু ক্ষুদ্র ব্যবসায়ী এই অতিরিক্ত খরচের আওতায় পড়বেন না।
7
10
ব্যক্তিগতভাবে একজনের কাছ থেকে আরেকজনকে টাকা পাঠানো বা নেওয়ার ক্ষেত্রে UPI আগের মতোই বিনামূল্যে থাকবে। বন্ধুকে টাকা পাঠানো, পরিবারের সদস্যকে টাকা দেওয়া কিংবা অন্য কোনও P2P লেনদেনে MDR প্রযোজ্য হবে না।
8
10
এমনকি কোনও দোকান UPI পেমেন্টের জন্য গ্রাহকের কাছ থেকে আলাদা করে MDR নেওয়ার কথা নয়। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, merchant-রা যেন এই খরচ সরাসরি গ্রাহকের উপর চাপিয়ে না দেন।
9
10
তবে কোনও কোনও ব্যবসায়ী যদি নতুন নিয়মের কারণে UPI গ্রহণ না করেন, তাহলে গ্রাহকদের ক্ষেত্রে বাস্তব সমস্যাটি হতে পারে অন্য জায়গায়—হাতে নগদ টাকা রাখার প্রয়োজন বাড়বে এবং ডিজিটাল পেমেন্টের সুবিধা কিছু ক্ষেত্রে কমে যাবে৷
10
10
তাই ইউপিআই ব্যবহারকারীদের জন্য আপাতত আতঙ্কের কারণ নেই। UPI বন্ধ হচ্ছে না, সাধারণ গ্রাহকের কাছ থেকেও এই MDR সরাসরি নেওয়া হবে না।