দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অংশ ইউপিআই পেমেন্ট। মোবাইলে স্ক্যান করে মুহূর্তে এক প্রান্ত থেকে আর প্রান্তে টাকা পাঠানো, এই প্রক্রিয়া এখন সর্বত্র।
2
11
সাম্প্রতিক সময়ে ইউপিআই লেনদেনে চার্জ সংক্রান্ত একাধিক নিয়ম জারি জল্পনা শুরু হয়েছে। ২০০০ টাকার বেশি ইউপিআই পেমেন্ট করলে কোনও বাড়তি চার্জ লাগবে কিনা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
3
11
এই জল্পনার মধ্যেই সোমবার গোটা বিষয়টা স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ লাগছে না।
4
11
কোনও ব্যাঙ্ক বা পেমেন্ট সিস্টেম প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনও চার্জ নিতে পারবে না। একই সুরক্ষা প্রযোজ্য রুপে ডেবিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টের ক্ষেত্রেও।
5
11
অর্থাৎ, কোনও গ্রাহক ২০০০ টাকা পর্যন্ত ইউপিআই-তে টাকা পাঠালে তাঁর কাছ থেকে ব্যাঙ্ক বা পেমেন্ট সিস্টেম থেকে কোনও লেনদেন ফি নেওয়া যাবে না।
6
11
কিন্তু ২০০০ টাকার বেশি পেমেন্টে? এখানের সব থেকে বেশি জল্পনার সৃষ্টি হয়েছে। সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে অবশ্য এমন কথা কোথাও বলা হয়নি।
7
11
সম্প্রতি Payment and Settlement Systems Act-এ যে পরিবর্তন আনা হয়েছে, তা নির্দিষ্ট পরিস্থিতিতে চার্জ চালু করার কঠামো তৈরি করা হয়েছে।
8
11
তবে কাঠামো তৈরি মানেই এখন থেকেই যে ২৫০০, ৫০০০ বা ২০,০০০ টাকার ইউপিআই পেমেন্টে বাড়তি চার্জ কাটা শুরু হবে সেরকম ব্যাপারটা কিন্তু নয়।
9
11
সরকার জানিয়েছে, ভবিষ্যতে কোনও Merchant Discount Rate (MDR) চালু হলে নির্দিষ্ট সীমার ওপরে কিছু বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে চার্জ কাটা হতে পারে। কিন্তু সাধারণ পেমেন্টে কোনও চার্জ লাগছে না।।
10
11
একটা বিষয় পরিষ্কার, চার্জ চালু হলে তা মূলত মার্চেন্ট বা পেমেন্ট ইকোসিস্টেমের উপর পড়বে। কোনও গ্রাহক ৫০০০ টাকা ইউপিআই-তে পেমেন্ট করলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হবে, এমন নয়।
11
11
সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে ইউপিআই পেমেন্ট বিনামূল্যই থাকছে। ২০০০ টাকা ছাড়ালেও কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে সরকারের তরফে।