ইউপিআই পেমেন্টে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এর মধ্যেই ‘বিদেশি চাপ’-এর অভিযোগ খারিজ করে কেন্দ্রের বক্তব্য, এই সিদ্ধান্ত কোনও বাইরের চাপের ফল নেওয়া হয়নি, সম্পূর্ণ স্বাধীনভাবে নেওয়া হয়েছে।।
2
14
আগামী ১৫ অক্টোবর থেকে দু’হাজার টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ব্যবসায়িক ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ০.৪ শতাংশ এমডিআর কার্যকর হবে। তবে এই টাকা সাধারণ ইউপিআই ব্যবহারকারীর কাছ থেকে সরাসরি নেওয়া হবে না।
3
14
ইউপিআই-তে এতদিন প্রায় বিনামূল্যে লেনদেনের ব্যবস্থা ছিল। নতুন এমডিআর চালুর পর বিরোধী দলগুলির একাংশ অভিযোগ তুলেছে, আমেরিকার কার্ড সংস্থাগুলির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার সেই দাবি নাকচ করেছে।
4
14
ইউপিআইয়ের মাধ্যমে করা নির্দিষ্ট কিছু মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে জিরো-এমডিআর ব্যবস্থা বাতিল করে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের দাবির কাছে নতি স্বীকার করেছে বলে কংগ্রেস অভিযোগ করার পরেই কেন্দ্র এই ব্যাখ্যা দিয়েছে।
5
14
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন যে, নতুন ০.৪ শতাংশ এমডিআর-এর অন্যতম উদ্দেশ্য কি আমেরিকান কার্ড নেটওয়ার্কগুলিকে ইউপিআইয়ের সঙ্গে প্রতিযোগিতার জন্য আরও বেশি সুযোগ দেওয়া?
6
14
রমেশের দাবি, “মোদি সরকার জিরো এমডিআর বাতিল এবং ইউপিআইয়ের জন্য চার্জ চালুর মার্কিন দাবিতে নতিস্বীকার করেছে। চলতি বছরের শুরুতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি ইউপিআইকে বিনামূল্যে হওয়ায় এবং ভিসা ও মাস্টারকার্ডকে বাজার থেকে সরিয়ে দেওয়ার জন্য সমালোচনা করেছিলেন।”
7
14
কংগ্রেসের অভিযোগের পাল্টা সরকারের বক্তব্য, “ইউপিআইয়ের এমডিআর কাঠামো নিয়ে সিদ্ধান্ত দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রয়োজন এবং দীর্ঘমেয়াদি স্থায়িত্ব বিবেচনা করেই নেওয়া হয়েছে। কোনও বিদেশি সরকারের চাপের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়নি।”
8
14
কেন্দ্রের দাবি, নতুন কাঠামো অনুযায়ী, সাধারণ মানুষকে ব্যক্তি থেকে ব্যক্তির ইউপিআই লেনদেনে কোনও অতিরিক্ত শুল্ক দিতে হবে না। দু’হাজার টাকা পর্যন্ত ব্যবসায়িক লেনদেনও এমডিআর-এর আওতার বাইরে রাখা হয়েছে।
9
14
নির্দিষ্ট মার্চেন্ট লেনদেন দু’হাজারের বেশি হলে ০.৪ শতাংশ এমডিআর প্রযোজ্য হবে। ৭৫ হাজার টাকা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এমডিআর সর্বোচ্চ ৩০০ টাকাতেই সীমাবদ্ধ থাকবে।
10
14
ছোট ব্যবসায়ীদের উপর প্রভাব কমাতে বিশেষ ছাড় রাখা হয়েছে। ইউপিআই কিউআর কোডের মাধ্যমে মাসে এক লক্ষ টাকা পর্যন্ত গ্রহণকারী ছোট ব্যবসায়ীদের জন্য এমডিআর না নেওয়ার ব্যবস্থাও ঘোষণা করা হয়েছে।
11
14
রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কয়েকটি প্রয়োজনীয় পরিষেবার ক্ষেত্রে দু’হাজারের বেশি লেনদেনে ০.৪ শতাংশের বদলে নির্দিষ্ট ৫ টাকা ফি প্রযোজ্য হবে।
12
14
ইউপিআই-র ব্যবহার দ্রুত বেড়েছে। অগস্ট ২০২৬-এই ইউপিআই-তে প্রায় ২৪.৫১ বিলিয়ন লেনদেন হয়েছে। কেন্দ্রের যুক্তি, এত বড় ডিজিটাল পরিকাঠামোর সার্ভার, সাইবার সুরক্ষা, জালিয়াতি রুখতে এবং প্রযুক্তিগত সহায়তার খরচ সামলানোর জন্য এমডিআর কাঠামো আনা হচ্ছে।
13
14
কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস এই পদক্ষেপকে ‘মোদি ট্যাক্স’ বলে আখ্যা দিয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘আপোষ’ করেছেন।
14
14
তাঁর অভিযোগ, কেন্দ্র আমেরিকার চাপের কাছে আবারও ‘নতিস্বীকার’ করেছে। যদিও বিজেপি এই অভিযোগগুলিকে খারিজ করেছে। তাদের দাবি, কংগ্রেস ‘ভুয়ো খবর’ ছড়াচ্ছে।