উদ্যম ক্রেডিট কার্ডে বড় সুবিধা! ১০ লক্ষ টাকার ঋণ, ক্যাশব্যাক, বিমা, কীভাবে আবেদন করবেন?
নিজস্ব সংবাদদাতা
১১ জুলাই ২০২৬ ০৮ : ০০
শেয়ার করুন
1
19
বর্তমান সময়ে প্রতিযোগিতার সঙ্গে পাল্লা দিতে ব্যবসায় বিনিয়োগ অত্যন্ত জরুরি৷ কিন্তু চাইলেই সকলে বিনিয়োগ করতে পারেন না৷ বাজারে টিকে থাকার জন্য অতিক্ষুদ্র ক্ষুদ্র আর মাঝারি ( micro, small, medium enterprises বা MSME) ব্যবসার উন্নতির জন্য আর্থিক সহায়তা প্রয়োজন৷
2
19
ভারত সরকার এই ছোট ব্যবসাগুলির পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে৷ ব্যবসায়ীদের সুবিধার্থে চালু হয়েছে উদ্যম ক্রেডিট কার্ড পরিষেবা৷
3
19
উদ্যম ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যবসায়ীরা সহজেই লেনদেন করতে পারবেন৷ যে সব ব্যবসায়ীর কাছে এই ক্রেডিট কার্ড বা ভারত সরকারের পোর্টালে নথিভুক্ত করা উদ্যম ক্রেডিট শংসাপত্র রয়েছে তাদের খুবই সুবিধা হবে এই উপায়ে৷
4
19
সাধারণ ক্রেডিট কার্ডের থেকে উদ্যম ক্রেডিট কার্ড একটু আলাদা৷ উদ্যম ক্রেডিট কার্ড মূলত ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই তৈরি করা৷ তাই এই কার্ডে বিভিন্ন সময় নানারকম আকর্ষণীয় ছাড় দেওয়া হয়৷ উদ্যম ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা লোন দেওয়া হয়৷
5
19
১০ লক্ষ টাকা লোন নিলেও ফেরত দিতে হবে না ৫ লক্ষ টাকা৷ বাকি ৫ লক্ষ টাকা ফেরত দিতে হবে ব্যবসা দাঁড়িয়ে গেলে৷ কিন্তু এই ৫ লক্ষ টাকার জন্য দিতে হবে না কোনও সুদ৷
6
19
উদ্যম ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা বা লেনদেন করলে ৪০ থেকে ৫০ দিন পর্যন্ত কোনও সুদ দিতে হয় না। ছোট ব্যবসার জন্য এটা অত্যন্ত লাভজনক৷
7
19
এই কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে, বা ভেন্ডারদের বিল মেটালে আপনার কার্ডে জমা হতে থাকে রিওয়ার্ড পয়েন্ট৷ এই রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে আপনি পরবর্তীকালে ক্যাশব্যাক পেতে পারেন৷ আবার অন্য কিছু কেনার ক্ষেত্রে ছাড় পেতেও পারেন৷
8
19
ব্যবসার কাজে এদিক ওদিক তো যেতেই হয়৷ গাড়ির জন্য প্রয়োজনীয় তেল। উদ্যম ক্রেডিট কার্ড ব্যবহার করলে দেশের নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্পে জ্বালানির জন্য ফুয়েল সারচার্জ মকুব হয়ে যায়৷
9
19
সারামাসে কত টাকার লেনদেন হল, কত খরচ হল সবকিছুর হিসাব আপনাকে করতে হবে না৷ এই কার্ডের অ্যাকাউন্টেই সব হিসাব স্পষ্ট ভাবে লেখা থাকে৷
10
19
কিছু ব্যাঙ্ক উদ্যম ক্রেডিট কার্ডে বিনামূল্যে বিমা পরিষেবাও দিয়ে থাকে৷ দুর্ঘটনা, অসুস্থতা, ব্যবিসায়িক ঝুঁকি সামলাতে এই বিমা বিশেষ সাহায্য করে৷
11
19
উদ্যম ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কী করতে হবে? ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিক হতে হবে৷ MSME পোর্টালে আপনার ব্যবসাকে নথিভুক্ত করতে হবে৷ একটি বৈধ উদ্যম শংসাপত্র থাকতে হবে৷ এর সঙ্গে ব্যাঙ্কের ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর ভাল থাকা জরুরি৷
12
19
উদ্যম ক্রেডিট কার্ড পাওয়ার জন্য কিছু নথিপত্র লাগবে৷ আধার কার্ড, প্যান কার্ড লাগবে পরিচয় আর ব্যাঙ্কের কেওয়াইসির জন্য৷ ছয় মাস বা এক বছরের ব্যাঙ্কের পাসবুকের লেনদেন এর তথ্য লাগবে৷ আয়কর রিটার্নের নথি লাগবে আর উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে৷
13
19
বাড়িতে বসেই আপনি সহজেই উদ্যম ক্রেডিট কার্ড পেতে পারেন৷ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্রেডিট কার্ড বিভাগে যেতে হবে৷
14
19
সেখানে তালিকা থেকে MSME Credit Card খুঁজে নিয়ে অ্যাপ্লাই নাও ( apply now) তে ক্লিক করবেন৷ অনলাইন ফর্ম আসবে৷ সেখানে ঠিকানা, ইমেল আইডি, ব্যবসার রেজিষ্ট্রেশন নম্বর সব সঠিকভাবে পূরণ করতে হবে৷
15
19
যে সব নথিগুলি প্রয়োজন সেগুলো স্ক্যান করে আয়াপলোড করতে হবে৷ ফর্মটা ভালভাবে দেখে নিয়ে সাবমিট করতে হবে৷ এরপর আপনার মোবাইলে ওটিপি আসবে৷
16
19
ওটিপি দিয়ে যাচাই করা হলে আবেদন সফল হবে৷ এর সঙ্গে আপনাকে একটি অ্যাপ্লিকেশন নম্বর দেওয়া হবে৷ এই নম্বরটা কোথাও লিখে বা সেভ করে রাখবেন৷
17
19
আবেদন করার পর কার্ডের অবস্থা জানার জন্য স্ট্যাটাস চেক করতে পারবেন বাড়িতে বসেই৷ ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে৷
18
19
নতুন একটা পেজ খুলবে সেখানে আপিনার মোবাইল নম্বর আর রেফারেন্স নবর দিতে হবে৷ এরপর ট্র্যাক বাটনে ক্লিক করলেই দেখতে পাবেন৷
19
19
যদি অ্যাপ্রুভড দেখায় কার্ডটি অনুমোদন পেয়েছে৷ তাহলে ডিসপ্যাচ করা হবে অর্থাৎ আপনার বাড়ির ঠিকানায় পাঠানো হবে৷ আর যদি কোনও কারণে আবেদন বাতিল হয়ে থাকে তাহলে কারণ উল্লেখ করা থাকবে৷