আমেরিকা কি এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নামাতে চলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী অপ্রচলিত বোমা? আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
2
10
‘মাদার অফ অল বম্বস’ নামে পরিচিত এই বিশালাকার বোমা ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে মার্কিন সামরিক বাহিনী। লক্ষ্য হতে পারে ইরানের জ্বালানি পরিকাঠামো এবং পরমাণু কেন্দ্রগুলি। তবে এই অস্ত্রের ধ্বংসক্ষমতা যতই বিপুল হোক, ইরানের মাটির গভীরে থাকা সুরক্ষিত পরমাণু ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
3
10
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের সামরিক অভিযান শুরু করার নির্দেশ দিলে এই বোমা ব্যবহারের বিকল্পটি বিবেচনা করা হতে পারে। তবে এই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
4
10
কী এই ‘মাদার অফ অল বম্বস’? এই বোমার সরকারি নাম ‘জিবিইউ-৪৩বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট’ বা এমওএবি (MOAB)। আমেরিকার অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী বোমা হিসেবে এটি পরিচিত।
5
10
তবে এটি পরমাণু বোমা নয়। এর ওজন প্রায় ৯,৮০০ কেজি, অর্থাৎ প্রায় ৯.৮ টন। উপগ্রহের সাহায্যে দিকনির্দেশ ব্যবস্থার সাহায্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই বোমা দিয়ে আঘাত করা যায়।
6
10
এর বিশেষত্ব, বিস্ফোরণের সময় বিপুল শক্তি নিয়ে চারপাশে ছড়িয়ে পড়ে তার ধ্বংসাত্মক প্রভাব। বিশাল এলাকা জুড়ে সেনা অবস্থান, সামরিক সরঞ্জাম এবং ভূপৃষ্ঠের বিভিন্ন পরিকাঠামো ধ্বংস করার জন্য এটি তৈরি করা হয়েছে।
7
10
ইরানের পরমাণু ঘাঁটি কি ধ্বংস করতে পারবে এই বোমা? ইরানের একাধিক পরমাণু কেন্দ্র মাটির গভীরে, পাহাড়ের ভিতরে অথবা শক্তিশালী পাথর ও কংক্রিটের স্তরবেষ্টিত। ফলে এই বোমা দিয়ে এই ঘাঁটিগুলিকে ধ্বংস করা সম্ভব কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
8
10
এমওএবি মূলত বিস্তীর্ণ এলাকায় প্রবল বিস্ফোরণ ঘটিয়ে ভূপৃষ্ঠের লক্ষ্যবস্তু এবং অপেক্ষাকৃত কম গভীরের সুড়ঙ্গ বা গুহার মতো কাঠামোতে আঘাত হানার জন্য তৈরি। কিন্তু এটি গভীর ভূগর্ভস্থ লক্ষ্যবস্তু ভেদ করে ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি নয়।
9
10
গভীর ভূগর্ভস্থ এবং অত্যন্ত সুরক্ষিত সামরিক স্থাপনা ধ্বংসের জন্য আমেরিকার হাতে রয়েছে জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (MOP)। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে পুরু কংক্রিট ও পাথরের স্তর ভেদ করে বিস্ফোরণ ঘটানোর জন্য।
10
10
২০১৭ সালের এপ্রিলে আফগানিস্তানে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে প্রথমবার যুদ্ধক্ষেত্রে এমওএবি ব্যবহার করেছিল আমেরিকা। আফগানিস্তানের নানগারহার প্রদেশে জঙ্গিদের গুহা ও সুড়ঙ্গের একটি নেটওয়ার্ককে লক্ষ্য করে এই বোমা ফেলা হয়েছিল।