দুর্গাপুজোর মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় খবর শোনাল নবান্ন। প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) জমানো টাকায় আগের হারেই সুদ মিলবে বলে জানানো হয়েছে।
2
9
রাজ্য অর্থ দপ্তরের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর- এই তিন মাসের ত্রৈমাসিকে জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)-সহ রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন পিএফ তহবিলে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকেরা।
3
9
গত ১৩ অক্টোবর অর্থ দপ্তর এই নির্দেশিকা প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালে প্রভিডেন্ট ফান্ডের গচ্ছিত আমানতের ওপর এই নতুন সুদের হার কার্যকর থাকবে।
4
9
অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত তিনটি ক্ষেত্রে এই নতুন সুদের হার প্রযোজ্য হবে।
5
9
রাজ্য সরকারি কর্মী: পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের নিজস্ব জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ)।
6
9
কন্ট্রিবিউটরি পিএফ: রাজ্য সরকারের অধীনে থাকা নির্দিষ্ট কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড।
7
9
বেসরকারি শিক্ষা ও স্থানীয় সংস্থা: ১৯৮৩ সালের সংশ্লিষ্ট আইনের অধীনে পরিচালিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরসভা/পঞ্চায়েতের মতো স্থানীয় কর্তৃপক্ষের কর্মীদের প্রভিডেন্ট ফান্ড।
8
9
অবসর জীবনের সুরক্ষায় সরকারি কর্মীদের বড় সহায় এই প্রভিডেন্ট ফান্ড। তবে মনে রাখা দরকার, ৭.১ শতাংশ হল বার্ষিক সুদের হিসাব।
9
9
তাই অক্টোবর-ডিসেম্বর- এই তিন মাসের সুদ পাওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্টের নির্দিষ্ট ব্যালান্স এবং সরকারি নিয়ম অনুযায়ী হিসাব কষা হবে। উৎসবের মরশুমে এই নির্দেশিকায় সঞ্চয় নিয়ে স্বস্তি মিলল লাখো কর্মীর।