বিগত কয়েক মাস ধরে কলকাতার মতো একাধিক শহরে জনপ্রিয়তা অর্জন করেছিল উবার শাটল। হাঁসফাঁস গরমে বাসের ধাক্কাধাক্কি এড়িয়ে নিশ্চিন্তে শান্তিতে এসি গাড়িতে করে যাতায়াত করা যেত। ছবি- সংগৃহীত
2
8
এমনকী বাস বা অটো কখন আসবে সেটার অপেক্ষাও করতে হতো না। সময় মতো কেবল স্ট্যান্ডে গিয়ে দাঁড়ালেই নির্ধারিত বাসে ওঠা যেত। সবটা মিলিয়েই রোজকার যাতায়াত ঝক্কিহীন ভাবেই করা যেত। ছবি- সংগৃহীত
3
8
সম্প্রতি কোম্পানির তরফে ঘোষণা করা হল তারা এই পরিষেবা বন্ধ করে দিচ্ছেন। আর সেই খবর রটায় মাথায় হাত নাগরিকদের। এই গরমে বিকল্প আর কী হতে পারে ঝক্কি এড়িয়ে যাতায়াতের জন্য? ছবি- সংগৃহীত
4
8
এসি বাস: উবার শাটল যেরকম নির্ধারিত সময় গেলেই পাওয়া যেত এই ক্ষেত্রে সেটা না হলেও, বা সিট পাবেন সেই নিশ্চয়তা না থাকলেও গরমের হাত থেকে বাঁচতে এসি বাস এই সময় ভরসাযোগ্য বিকল্প হতে পারে। ছবি- সংগৃহীত
5
8
বাইক: যে কোনও ক্যাব সার্ভিসের বাইক অপশন বেছে নিতে পারেন। চটজলদি গন্তব্যে পৌঁছতে পারবেন। তুলনায় টাকা কম লাগবে। ছবি- সংগৃহীত
6
8
সিটিফ্লো: সিটিফ্লো শীঘ্রই কলকাতায় শাটল সার্ভিস আনতে চলেছে। তবে এখনও এই পরিষেবা শুরু হয়নি। আশা করা হচ্ছে জলদি নাগরিকরা এই পরিষেবা পাবেন। সেক্ষেত্রে উবার শাটলের মতো পরিষেবা পাওয়া যাবে। ছবি- সংগৃহীত
7
8
শাটল: সল্টলেক বা নিউটাউন হোক বা অফিস পাড়া, সর্বত্রের জন্য শাটল পাওয়া যায়। সেক্ষেত্রে এসির সুবিধা সবসময় থাকে না। কিন্তু গরমে ভিড় এড়িয়ে দ্রুত এবং নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছতে চাইলে এটি বিকল্প হতে পারে। ছবি- সংগৃহীত
8
8
মেট্রো: কলকাতার উত্তর থেকে দক্ষিণ এখন মেট্রোয় জুড়ে গিয়েছে। এই হাঁসফাঁস গরমে মেট্রো কিন্তু বিকল্প উপায় হতে পারে। যদিও এই ক্ষেত্রে কাউকে কাউকে ব্রেক জার্নি করতে হতে পারে। ছবি- সংগৃহীত