বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন কোনও গ্রহ স্থান বদল করে তখন তার ভাল বা মন্দ প্রভাব পড়ে কম বেশি সমস্ত রাশিতেই। আগামী বছর এমন একাধিক বদল ঘটবে। যার কারণে দু'টি বড় রাজযোগ তৈরি হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। ছবি- সংগৃহীত
2
8
আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ এ বুধ প্রবেশ করবে কুম্ভ রাশিতে। এরপর একই রাশিতে আসবে শুক্র। রাহু ইতিমধ্যেই সেই রাশিতে অবস্থান করছে। ফলে ফেব্রুয়ারি মাসে এই তিন গ্রহের কারণে কুম্ভ রাশিতে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। এই একই মাসে তৈরি হবে লক্ষ্মী নারায়ণ যোগ। দুই রাজযোগের কারণে লাভবান হবে ৩ রাশির জাতকেরা। ছবি- সংগৃহীত
3
8
বৃষ: ডাবল রাজযোগের কারণে আর্থিক অবস্থার উন্নতি হবে বৃষ রাশির জাতকদের। আয়ের উৎস বাড়বে, ফলে বৃদ্ধি পাবে আয়। দীর্ঘদিন যে সমস্যায় ভুগছিলেন সেটা মিটবে। ব্যবসা বৃদ্ধি পাবে। ছবি- সংগৃহীত
4
8
যাঁরা চাকরি করেন সেখানে সাফল্য, কাজে প্রশংসা পাবেন। কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। পরিবার জীবন স্থিতিশীল থাকবে। ছবি- সংগৃহীত
5
8
মিথুন: বহুদিন ধরে যে কাজ আটকে রয়েছে সেটা ধীরে ধীরে সমাধান হবে। কাজে গতি পাবেন। পারিবারিক সম্পর্ক ভাল হবে। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। ছবি- সংগৃহীত
6
8
মানসিক চাপ কমবে। শান্তি ফিরবে জীবনে। যে কাজ করছেন তাতে সাফল্য পাবেন। সকলে আপনার দায়দায়িত্বজ্ঞানের প্রশংসা করবে। ছবি- সংগৃহীত
7
8
তুলা: নতুন প্রকল্প বা কাজ শুরু করার কথা ভাবছেন বহুদিন ধরে? তাহলে এটাই আদর্শ সময়। একাধিক আয়ের উৎস তৈরি হবে। কাজের জায়গা আপনার মান, সম্মান, খ্যাতি বৃদ্ধি পাবে। হতে পারে পদোন্নতি। ছবি- সংগৃহীত
8
8
ব্যক্তিগত সম্পর্ক মজবুত হবে। কোনও জটিলতা চলে থাকলে সেটা মিটবে। বিয়ের কথা চললে তা পাকা হতে পারে। সিঙ্গল যাঁরা তাঁরা নতুন সম্পর্কে জড়াতে পারেন। ছবি- সংগৃহীত