বাগদানের পরেও হবু বরকে খুন তরুণীর। তাও আবার প্রেমিকের সাহায্য নিয়ে। পুনের লোহাগড় ফোর্টের হত্যাকাণ্ড শিউরে উঠেছে গোটা দেশ। যা এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
2
8
প্রেমে জটিলতা থেকে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে হত্যাকাণ্ড, দেশে নতুন নয়। কিন্তু কখনও কখনও খুনের ধরন, এর পিছনে মনস্তত্ত্ব এবং খুনের কারণ ঘিরেই আঁতকে ওঠে পুলিশও।
3
8
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য জানাচ্ছে, দেশজুড়ে শতাধিক খুনের নেপথ্যে আসল কারণ বিবাহবহির্ভূত সম্পর্ক এবং প্রেমের সম্পর্কের জটিলতা।
4
8
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর ২০২৪ সালের পরিসংখ্যান অনুযায়ী, আটটি এমন রাজ্য রয়েছে, যেখানে বিবাহবহির্ভূত সম্পর্ক ও প্রেমের জেরে সবচেয়ে বেশি খুন হয়।
5
8
তালিকার শীর্ষে রয়েছে বিহার। ২০২৪ সালে এই রাজ্যে ৩১৭ জন খুনের ঘটনা ঘটেছিল, যার নেপথ্যে বিবাহবহির্ভূত সম্পর্ক ও সম্পর্কের জটিলতা।
6
8
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, ৩০৩টি খুনের ঘটনা। তৃতীয় স্থানে মহারাষ্ট্র, ৩০২ খুনের ঘটনা। চতুর্থ স্থানে মধ্যপ্রদেশ, ২৩৮টি খুনের ঘটনা।
7
8
পঞ্চম স্থানে তামিলনাড়ু, ২১২টি খুনের ঘটনা। ষষ্ঠ স্থানে অন্ধ্রপ্রদেশ, ২০৭টি খুনের ঘটনা। সপ্তম স্থানে গুজরাট, ১৯৬টি খুনের ঘটনা।
8
8
অষ্টম স্থানে কর্ণাটক, ১৮৯টি খুনের ঘটনা। এই সবগুলি খুনের নেপথ্যেই ছিল বিবাহবহির্ভূত সম্পর্ক এবং প্রেমের সম্পর্কের নানা জটিলতা ও ঝামেলা।