দুপুর হোক বা রাত, ঘুমের মধ্যে অনেক সময়ই স্বপ্ন দেখে মানুষ। কিছু ক্ষেত্রে কিছু স্বপ্ন মনে দাগ কেটে যায়। ভোলা যায় না। আপনি যদি এই ৫ ধরনের স্বপ্ন দেখেন, তাহলে বুঝবেন বিশ্ব আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছে। ছবি- সংগৃহীত
2
6
পড়ে যাওয়ার স্বপ্ন: যখন জীবনে অতিরিক্ত চাপ থাকে, অনিশ্চয়তায় ভরা থাকে তখনই এই ধরনের স্বপ্ন বেশি আসে। উদ্বেগ, সিদ্ধান্ত নিতে না পারা, নড়বড়ে সম্পর্ক বা কেরিয়ার বোঝায় এই পড়ে যাওয়া। বিশ্ব আপনাকে আদতে এই স্বপ্নের মাধ্যমে ভয়কে ছেড়ে দিতে বলছে। বরং এই পদ্ধতি বা প্রক্রিয়ায় ভরসা রাখার ইঙ্গিত দিচ্ছে।
3
6
কেউ তাড়া করছে: কোনও অনুভূতি বা অসমাধিত সমস্যা থেকে অনেক সময়ই পালানোর চেষ্টা করে মানুষ। কিন্তু হতে পারে, এই স্বপ্নের মাধ্যমে ইউনিভার্স আপনাকে সেটার মুখোমুখি হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
4
6
দাঁত পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া: অস্বস্তি, সাহস না পাওয়া থেকে এই ধরনের স্বপ্ন আসে। কিন্তু আদতে এই স্বপ্নের মাধ্যমে ইউনিভার্স আপনার মধ্যে একটা বদলের ইঙ্গিত দেয়।
5
6
বন্যা বা সমুদ্র বা মোদ্দাকথা জলের ভয়াবহ স্বপ্ন দেখার অর্থ হতে পারে অনুভূতি যেটা চেপে রেখেছেন সেটা এবার বের করুন। সেটার মুখোমুখি হন।
6
6
মৃত ব্যক্তির স্বপ্ন: মৃত কোনও নিকটজনের স্বপ্ন দেখেছেন? এটার অর্থ ইউনিভার্স আপনাকে বোঝাচ্ছে আপনি নিরাপদে আছেন, আপনি একা নেই। ভয় পাবেন না।