টাকা জমালেই কি ভবিষ্যৎ সুরক্ষিত? আজকের বাজারের হিসাব ২০ বছর পর কাজ করবে তো? উত্তরটা এক কথায়- না।
2
11
কারণ হল মুদ্রাস্ফীতি (ইনফ্লেশন)। আজ যে পঁচিশ টাকা দিয়ে এক লিটার দুধ কিনছেন, কয়েক বছর পর তা কত ঠেকবে, তার কোনও বাঁধাধরা হিসাব নেই। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে টাকার আসল শক্তি বা ক্রয়ক্ষমতা কমতে থাকে।
3
11
আজ আপনার অ্যাকাউন্টে বা বালিশের নীচে গচ্ছিত এক লক্ষ টাকা ২০ বছর পরেও অঙ্কের বিচারে এক লক্ষই থাকবে। কিন্তু তার ক্ষমতা? যদি বার্ষিক মুদ্রাস্ফীতির গড় হার ৬ শতাংশও ধরা হয়, তবে দুই দশক পর সেই এক লক্ষ টাকার জিনিসপত্রের বাজারদর গিয়ে ঠেকবে ৩ লক্ষ ২১ হাজার টাকায়!
4
11
অন্যভাবে দেখলে, আজকের এক লক্ষ টাকা ২০ বছর পর মাত্র ৩১ হাজার টাকার সমান কেনাকাটা করতে পারবে। টাকা এক জায়গায় স্থির থাকলেও তার ভেতরে থাকা মূল্য বা ‘ভ্যালু’টুকু ধুয়েমুছে সাফ।
5
11
এর সরাসরি প্রভাব পড়ে আমাদের নিত্যদিনের সংসার খরচ এবং ভবিষ্যতে অবসর জীবনের পরিকল্পনায়। ধরুন, খাদ্য, বিদ্যুৎ, সন্তানদের পড়াশোনা মিলিয়ে বর্তমানে আপনার সংসারের মাসিক খরচ ৫০ হাজার টাকা।
6
11
যদি মুদ্রাস্ফীতি ৬ শতাংশ হারে বাড়ে, তবে ঠিক একই জীবনযাত্রা বজায় রাখতে ২০ বছর পর প্রতি মাসে খরচ পড়বে প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা।
7
11
মুদ্রাস্ফীতির হারের সামান্য রদবদল দীর্ঘমেয়াদে কতটা মারাত্মক হতে পারে, তা দেখে নেওয়া যাক।
8
11
৪% মুদ্রাস্ফীতি হলে, আজকের ১ লক্ষ টাকার জিনিস কিনতে ২০ বছর পর লাগবে ২ লক্ষ ১৯ হাজার টাকা।
9
11
৫% মুদ্রাস্ফীতি হলে, দাম দাঁড়াবে ২ লক্ষ ৬৫ হাজার টাকা। আবার, ৮% মুদ্রাস্ফীতি হলে, পরিস্থিতি হবে সবচেয়ে আশঙ্কাজনক। আজকের ১ লক্ষ টাকার জিনিসের জন্য তখন পকেট থেকে খসবে ৪ লক্ষ ৬৬ হাজার টাকা। অর্থাৎ, আপনার গচ্ছিত ১ লক্ষ টাকার আসল দর কমে হবে মাত্র ২১ হাজার ৫০০ টাকা।
10
11
ফলত, অবসর জীবনের পরিকল্পনা করার সময় শুধু টাকা জমিয়ে রাখাই যথেষ্ট নয়। যদি জমানো টাকার ওপর পাওয়া সুদের হার মুদ্রাস্ফীতিকে হারাতে না পারে, তবে আপনার মূলধন আসলে ক্রমেই তলানিতে ঠেকছে।
11
11
অর্থাৎ, ভবিষ্যৎকে সত্যি সুরক্ষিত করতে চাইলে কেবল জমানো নয়, এমন জায়গায় অর্থ বিনিয়োগ করতে হবে যার রিটার্ন বা মুনাফা মুদ্রাস্ফীতির দৌড়কে ছাপিয়ে যেতে পারে।