সুরাপ্রেমীদের মাথায় হাত! অষ্টমী ছাড়াও আরও একদিন বন্ধ থাকবে মদের দোকান, জেনে নিন কোনদিন....
নিজস্ব সংবাদদাতা
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ : ৪৪
শেয়ার করুন
1
8
বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে কেন্দ্র করে এবারে বেশ কিছু বড়সড় পরিবর্তন ও নির্দেশিকা সামনে আসছে।
2
8
প্রতিমার উচ্চতা থেকে শুরু করে বিসর্জনের নিয়মকানুন, কিংবা উৎসবের দিনগুলোতে মদ বিক্রির ওপর কড়াকড়ি—নানা বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিশ্বকর্মা পুজোর রেশ কাটতে না কাটতেই এখন চারদিকে কেবলই শারদোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে।
3
8
ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে, এবারের পুজোয় বেশ কিছু নিয়মের বদল ঘটছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি চর্চা শুরু হয়েছে মদের দোকান বন্ধ রাখা নিয়ে।
4
8
সাধারণত পুজোর কদিন মদের দোকান খোলা থাকলেও, এবার বিশেষ কয়েকটি দিনে সম্পূর্ণ ‘ড্রাই ডে’ বা মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
5
8
সরকার ও মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, চলতি বছরের দুর্গাপুজোয় মহাষ্টমীর দিন অর্থাৎ যেদিন ভক্তরা মণ্ডপে মণ্ডপে অঞ্জলি দেবেন, সেদিন রাজ্যের সমস্ত মদের দোকান ও বার পুরোপুরি বন্ধ থাকবে।
6
8
ওই দিন কোথাও কোনওভাবেই মদ বিক্রি করা যাবে না। এর পাশাপাশি অক্টোবরে আরও একটি বিশেষ দিনেও মদের দোকান বন্ধ থাকছে। প্রতি বছরের মতো এবারও আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে সারা রাজ্যজুড়ে মদ বিক্রি নিষিদ্ধ থাকবে।
7
8
সবমিলিয়ে, আসন্ন পুজোয় উৎসবের পবিত্রতা ও শৃঙ্খলার কথা মাথায় রেখে প্রশাসনের এই কড়া পদক্ষেপগুলো বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন সচেতন নাগরিকেরা।
8
8
পুজো কমিটিগুলোর জন্য অনুদান বা অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি নিয়মভঙ্গের ক্ষেত্রেও যে কড়া নজর রাখা হবে, তা স্পষ্ট করে দিয়েছে প্রশাসন।