'প্রেম করলেই যে সেই ছেলেকে বিয়ে করতে হবে, তেমনটা নয়,' মেয়েকে এ কী উপদেশ দিয়েছিলেন মৌসুমী চ্যাটার্জি?
নিজস্ব সংবাদদাতা
২১ সেপ্টেম্বর ২০২৬ ১৬ : ৫৩
শেয়ার করুন
1
8
প্রথম ছবি 'বালিকা বধূ'র মাধ্যমেই দারুণ সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি। টলিউড থেকে বলিউডে চুটিয়ে কাজ করেছেন তিনি। উত্তমকুমার থেকে অমিতাভ বচ্চন, সবার নায়িকার চরিত্রেই নজর কেড়েছেন তিনি।
2
8
মৌসুমীর পরিবার হেমন্ত কুমারের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করেছিল। অল্প বয়সে বিয়ে এবং মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বহুবার মুখ খুলেছেন।
3
8
একবার এক অনুষ্ঠানে ছোটমেয়ে মেঘা মুখার্জিকে দেওয়া এক উপদেশ নিয়ে কথা বলেছিলেন তিনি। যা নেট দুনিয়ায় নতুন করে ভাইরাল।
4
8
তিনি বলেছিলেন, "আমি মেয়েকে বলি— 'তোমার বয়ফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে তাকেই তোমায় বিয়ে করতে হবে'।"
5
8
অনুষ্ঠানে উপস্থিত নারীদের একটু স্বার্থপর হওয়ারও পরামর্শ দিয়েছিলেন অভিনেত্রী। তাঁর মতে, যুগ বদলেছে, তাই মেয়েদের নিজেদের ভাল লাগাকে গুরুত্ব দেওয়া উচিত।
6
8
মৌসুমী চ্যাটার্জির কথায়, "আজকের দিনে মেয়েরা একটু সাবধান থেকো। একটু স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হও, কারণ সময় এখন বদলে গিয়েছে। গীতায় তো লেখাই আছে— 'পরিবর্তনই সংসারের নিয়ম'।"
7
8
তিনি বলেছিলেন, সমাজে আজও মেয়েদের ওপর শ্বশুরবাড়ির দায়িত্ব একা চাপিয়ে দেওয়া হয়, অথচ পুরুষদের ক্ষেত্রে সেই নিয়ম খাটে না। এতে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অতিরিক্ত মানসিক চাপে ভোগে।
8
8
নিজের অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার কথাও অকপটে স্বীকার করেছিলেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তিনি জানান, কাউকে প্রমাণ করার জন্য অন্ধভাবে কোনও কাজ করা উচিত নয়।