দ্য ফ্যামিলি ম্যান দর্শকের পছন্দের ওয়েব সিরিজের তালিকায় প্রথমেই রয়েছে 'দ্য ফ্যামিলি ম্যান'। রাজ এবং ডিকে পরিচালিত এই টানটান দেশি স্পাই থ্রিলার এইমুহূর্তে ভারতীয় ওয়েব সিরিজের মুকুটহীন সম্রাট! মুখ্যভূমিকায় রয়েছেন ‘শ্রীকান্ত তিওয়ারি’ যে ভারতীয় গুপ্তচর সংস্থার অন্যতম আধিকারিক অথচ তাঁর বাড়ির লোকের কাছে এক মধ্যবিত্ত ‘সংসারী ভেজা বেড়াল’। নামভূমিকায় মনোজ বাজপেয়ীর অভিনয়কে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সমালোচক ও দর্শক-দুই মহলই।
2
4
ফরজি গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ এবং ডিকের পরিচালনায় অ্যামাজন প্রাইম ভিডিয়োয় মুক্তি পায় ‘ফরজি’ ওয়েব সিরিজটি। এই সিরিজের মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করেন বলি অভিনেতা শাহিদ কাপুর। শাহিদের পাশাপাশি ‘ফরজি’ ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যায় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকেও। মাত্র একটি সিজনের মাধ্যমেই জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজের তালিকায় নাম চলে এসেছে ‘ফর্জি’-র। প্রথম সিজন যেখানে এবং যেভাবে শেষ হয়েছে, পরের সিজনের জন্য আগ্রহভরে অপেক্ষা করে থাকা ছাড়া আর কী-ই বা করতে পারে দর্শক।
3
4
মির্জাপুর ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ়ের তালিকায় নাম লিখিয়েছে ‘মির্জাপুর’। কালীন ভাইয়া এবং গুড্ডু পণ্ডিতের রেষারেষি এবং ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে এই ছবির গল্প। গত বছর মুক্তি পেয়েছিল ছবির তিন নম্বর সিজন। আগের দু'টির তুলনায় একটু কম চললেও ‘মির্জাপুর’ -এর চতুর্থ সিজনের জন্য দর্শকমনে উৎসাহ ভাঁটা পড়েনি এতটুকুও।
4
4
পঞ্চায়েত ওয়েব সিরিজের প্রথম পর্ব থেকেই দর্শকমন ছুঁয়ে যায় ‘পঞ্চায়েত’। ভারতীয় গ্রামের প্রেক্ষাপটে মাটির গন্ধ মাখা সরল গল্প যে মানুষের হৃদয় জয় করে নিতে পারে এক লহমায়, তার জলজ্যান্ত প্রমাণ এই সিরিজ। ‘ফুলেরা’ গ্রামের এমন কোনও অধিবাসী নেই যাঁকে এইমুহূর্তে কোনও দর্শক ভালবাসেন না। এমনকি এই ‘পঞ্চায়েত’-এর খলচরিত্রকেও সমান ভালবাসা দিয়েছেন দর্শক, যা এককথায় অভাবনীয়। গত বছর মুক্তি পেয়েছিল এই সিরিজের তৃতীয় সিজন। এই বছর মুক্তি পাওয়ার কথা চতুর্থ সিজনের।