সামনেই জন্মাষ্টমী। এদিন গোপালকে ৫৬ ভোগ দিতে হয়, যার অন্যতম হল মালপোয়া। বা তালের মালপোয়া। কিন্তু জানেন কি তালের মালপোয়ার ইংরেজি কী? কীভাবেই বা বানায় এই পদ? ছবি- সংগৃহীত
2
8
তালের মালপোয়াকে ইংরেজিতে বলা পামিরা বা আইস অ্যাপেল সুইট প্যানকেক। জেনে নিন এই জনপ্রিয় মিষ্টি পদ বা ডেজার্ট কীভাবে বানাবেন। ছবি- সংগৃহীত
3
8
তালের মালপোয়া বানাতে কী কী লাগবে আগে সেটা জেনে নিন। এই পদ বানাতে প্রয়োজন ময়দা, সুজি, চিনি, নুন, তালের কাঁদ বা পাল্প, মৌরি, জল, সাদা তেল। চাইলে নারকেল কোরা ব্যবহার করতে পারেন। ছবি- সংগৃহীত
4
8
সবার প্রথমে, তালের পাল্প বা কাঁদ বের করে নিন। এবার সেটাকে চিনি দিয়ে ভাল করে জ্বাল দিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা করে নিন। ছবি- সংগৃহীত
5
8
এবার একটি পাত্রে এক কাপ ময়দা, আধ কাপ সুজি, পরিমাণ মতো চিনি, অল্প নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এরপর এতে যোগ করুন তিন চামচ তালের পাল্প। অল্প মৌরি দিন। ভাল করে মাখুন। ছবি- সংগৃহীত
6
8
এই সময় চাইলে অল্প নারকেল কোরা দিতে পারেন। এরপর সবটা অল্প অল্প করে দুধ যোগ করে মাখুন। খুব শক্ত বা ঘন হবে না ব্যাটারটা। ছবি- সংগৃহীত
7
8
ব্যাটার তৈরি হয়ে গেলে গ্যাস ওভেনে এবার একটি কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিন। ডুবো তেলে ভাজা হবে সেই রকম তেল দিন কড়াইয়ে। তেল গরম হলে আঁচ কমিয়ে হাতায় করে ব্যাটার নিয়ে ছেড়ে দিন তেলে। এপিঠ ওপিঠ করে ভাল করে ভেজে তুলে নিন। ছবি- সংগৃহীত
8
8
এবার এই গরম গরম মালপোয়ায় তুলসী পাতা দিয়ে সেটা গোপালের কাছে নিবেদন করুন। পুজোর শেষে বাড়ির সকলে খান গোপালের এই পছন্দের পদ।ছবি- সংগৃহীত