ইডেনে সঞ্জু স্যামসনের ব্যাট ঝলসে উঠেছে। তাঁর অপরাজিত ৯৭ রান ভারতকে জেতায়। তার পরে শোনা যাচ্ছে যে খবর, তা কিন্তু মোটেও ভাল নয় সঞ্জু স্যামসনের জন্য।
2
7
৫ মার্চ ওয়াংখেড়েতে ভারতের সামনে ইংল্যান্ড। নিঃসন্দেহে কঠিন লড়াই ভারতের জন্য। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত ফুটছে ঠিকই। তবে সামগ্রিক ভাবে ভারত কিন্তু কমপ্লিট ক্রিকেট তুলে ধরতে পারেনি। কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি রয়ে গিয়েছে। সেমিফাইনালে নামার আগে ফর্মে ফেরা সঞ্জুর উপরে কি আইসিসি-র নিষেধাজ্ঞা নেমে আসতে পারে?
3
7
ঐতিহ্যের সবুজ ইডেন গার্ডেন্সের শ্বাসপ্রশ্বাসে রবি-রাতে ধ্বনিত হয়েছিল কেবল একটাই নাম--সঞ্জু স্যামসন। অপরাজিত ৯৭ রানের ইনিংস খেললেন। অল্পের জন্য সেঞ্চুরি করতে পারলেন না। কিন্তু এই ৯৭ রান সেঞ্চুরির মতোই গৌরবজনক। অনেক না পাওয়ার যন্ত্রণা ভুলিয়ে দেওয়া ইনিংস এই ৯৭।
4
7
আনন্দনগরী থেকে বাণিজ্যনগরীতে তিনি দেশকে পৌঁছে দিলেন সেমিফাইনাল খেলতে। এরকম মায়াবী রাত কি আগে কখনও এসেছে সঞ্জু স্যামসনের ক্রিকেট কেরিয়ারে? যতদিন ইডেন গার্ডেন্স থাকবে, ততদিন সঞ্জু স্যামসনের এই ইনিংস মনে থাকবে। মনে থাকবে, ম্যাচ জেতার পরে হেলমেট ছুড়ে ফেলে দিয়ে সর্বশক্তিমানকে স্মরণ করার ফ্রেমও। ভারতীয় ক্রিকেটের হতভাগ্য এক ক্রিকেটার ইডেনে লিখে গেলেন বীরগাথা।
5
7
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হেলমেট ছুড়ে ফেলে দেওয়া, ব্যাট ফেলে দেওয়া আইসিসি-র নিয়ম বিরুদ্ধ। এভাবে ব্যাট ও হেলমেট ছুড়ে ফেলা তাঁকে সমস্যায় ফেলতে পারে। আইসিসি মনে করলে তাঁর বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিলেও নিতে পারে।
6
7
আইসিসি-র কোড অফ কন্ড্যাক্ট অনুযায়ী, হেলমেট ছুড়ে ফেলে দেওয়া লেভেল ওয়ান অপরাধের মধ্যে পড়ে। তার জন্য আইসিসি ম্যাচ রেফারি সংশ্লিষ্ট ক্রিকেটারকে ভর্ৎসনা করতে পারেন। তাঁর ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা করতে পারেন। ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে।
7
7
তবে সঞ্জু যে ইচ্ছাকৃতভাবে হেলমেট ও ব্যাট ছুড়ে ফেলেছেন তা নয়। ম্যাচ জয়ের পরে সর্বশক্তিমানকে স্মরণ করছিলেন তিনি। সেই কারণেই হেলমেট ও ব্যাট দূরে ফেলে দিয়েছিলেন। এর জন্য কি তাঁর উপরে নেমে আসবে শাস্তির খাঁড়া? এই ধরনের নিরীহ সেলিব্রেশনকে কি আইসিসি শাস্তিযোগ্য বলে চিহ্নিত করবে? সময় এর উত্তর দেবে।