এবার সুইগিতে পাবেন রান্নার গ্যাস সিলিন্ডার, দেশে প্রথম এমন পরিষেবা, জেনে নিন বিস্তারিত
নিজস্ব সংবাদদাতা
১৫ জুলাই ২০২৬ ২১ : ৩৮
শেয়ার করুন
1
14
এবার থেকে সুইগি ইনস্টার্মার্টে পাওয়া যাবে রান্নার গ্যাস৷ দেশের মধ্যে এই পরিষেবা চালু হল প্রথমবার৷
2
14
১৬ জুলাই সুইগি (Swiggy) এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Hindusthan Petroleum Corporation Ltd ) যৌথভাবে ঘোষণা করেছে যে, এবার থেকে Swiggy Instamart-এর মাধ্যমে বাড়ির দরজায় রান্নার গ্যাসের সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে।
3
14
এটি দেশের প্রথম কুইক-কমার্স প্ল্যাটফর্মভিত্তিক এলপিজি (LPG) সিলিন্ডার ডেলিভারি পরিষেবা।
4
14
সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে ৫ কেজি এবং ১০ কেজির এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হবে।
5
14
সংস্থাগুলির দাবি, এই সিলিন্ডার কিনতে গ্রাহকদের আগে থেকে HP Gas-এর সংযোগ থাকার প্রয়োজন হবে না। তবে সিলিন্ডারের দাম কত হবে, তা এখনও জানানো হয়নি।
6
14
আপাতত এই পরিষেবা বেঙ্গালুরুতে চালু হচ্ছে, পরে ধাপে ধাপে দেশের অন্যান্য শহরেও এই পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে সংস্থা৷
7
14
Swiggy Instamart-এর মাধ্যমে গ্রাহকরা ১০ কেজির কম্পোজিট LPG সিলিন্ডার অথবা ৫ কেজির ধাতব (মেটাল) সিলিন্ডার অর্ডার করতে পারবেন।
8
14
প্রথম অর্ডারটি নতুন সিলিন্ডার কেনা হিসেবে ধরা হবে। এরপর থেকে খালি HPCL সিলিন্ডার ডেলিভারির সময় ফেরত দিয়ে রিফিল সিলিন্ডার নেওয়া যাবে।
9
14
ডেলিভারির দায়িত্বে থাকবে HPCL-এর অনুমোদিত ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক। প্রশিক্ষিত কর্মীরাই সমস্ত নিরাপত্তা ও নিয়ন্ত্রক বিধি মেনে শেষ মাইল ডেলিভারি সম্পন্ন করবেন।
10
14
প্রথমবার সিলিন্ডার কিনতে হলে গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করতে হবে। নথিপত্র দিয়ে প্রমাণ স্বরূপ সিলিন্ডার বুক করতে হবে প্রথমবার৷
11
14
উল্লেখ্য, কয়েক মাস আগে ইরান-সংক্রান্ত সংঘাতের সময় রান্নার গ্যাস সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর বিকল্প লাস্ট-মাইল ডিস্ট্রিবিউশন ব্যবস্থার গুরুত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
12
14
ভারত বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম LPG গ্রাহক দেশ। দেশে মূলত ভারত গ্যাস (Bharat Petroleum Corporation Ltd (BPCL), হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড Hindustan Petroleum Corporation Ltd (HPCL), ভারত গ্যাস (Indian Oil Corporation বা IOC), এর মতো রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি রান্নার গ্যাস সরবরাহ করে।
13
14
রান্নার গ্যাস সরবরাহের মাধ্যমে সুইগি ইনস্টামার্ট-এর পণ্যের তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হল।
14
14
তবে সংস্থার তরফে জানানো হয়েছে, আপাতত সুইগির মাধ্যমে রান্নার গ্যাসের পরিষেবা পাওয়া যাবে বেঙ্গালুরু শহরে৷ ধীরে ধীরে অন্যান্য শহরেও এই পরিষেবা চালু করা হবে৷