নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা-সহ শীর্ষ আধিকারিকরা।
2
8
এই ভার্চুয়াল বৈঠক থেকেই জেলাশাসকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, তালিকায় থাকুক বা না থাকুক, এবার থেকে জনকল্যাণ শিবিরে সব ধরনের সরকারি প্রকল্পের আবেদনপত্র রাখতে হবে।
3
8
বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার আবেদন বর্তমানে বন্ধ থাকলেও আগামী জমনকল্যাণ শিবিরগুলোতে আবেদনপত্র দিতে হবে।
4
8
এই দুই প্রকল্পের বিষয় নিয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
5
8
প্রবীণদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, শিবির শেষে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের আবেদনপত্র পৌঁছে দেবেন সরকারি কর্মীরা।
6
8
এমনকি আবেদনপত্র পূরণ করতেও সাহায্য করবেন সরকারি কর্মীরাই।
7
8
এর আগে রাজ্যের অর্থমন্ত্রী স্বপণ দাশগুপ্ত জানিয়েছিলেন যে, আগামী দু'মাসের মধ্যে বিভিন্ন ধরনের যেসব আর্থিক অনুদান সংক্রান্ত ভাতা রয়েছে সেগুলি দেওয়ার চেষ্টা করা হবে।
8
8
বিগত সরকারের আমলে ১০০০ টাকা করে বিধবা ভাতা ও বার্ধক্য পাওয়া যেত। বর্তমানে এই প্রকল্পে টাকা মিলছে না। বিজেপি নির্বাচনী প্রচারের সময়ে জানিয়েছিল যে, তারা ক্ষমতায় এলে এইউ ভাতা হবে ২০০০ করে।