জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। আবার বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তনেরও অত্যন্ত গুরুত্ব রয়েছে। ঠিক যেমন আজ সূর্যের নক্ষত্র পরিবর্তনে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে বিরাট বদল আসতে চলেছে।
2
8
বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব অপরিসীম। সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে।
3
8
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহদের রাজা সূর্য গত ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছেন। এরপর আজ ১৯ নভেম্বর বুধবার সূর্য শনির নক্ষত্র অনুরাধা-তে প্রবেশ করবে। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত এই অনুরাধা নক্ষত্রে থাকবেন গ্রহরাজ।
4
8
গ্রহরাজের এই নক্ষত্র পরিবর্তন ৪টি রাশির জন্য শুভ হতে চলেছে। অর্থ-সাফল্যে ভরবে সেই সব রাশির জীবন। আপনিও কি তালিকায় আছেন, জেনে নিন-
5
8
মিথুনঃ সূর্যের প্রভাবে র জাতক-জাতিকাদের জীবনে শুভ ফল নিয়ে আসবে। নতুন কাজের সুযোগ পেতে পারেন। কর্মসূত্রে বিদেশ ভ্রমণের করতে পারেন। সব বাধা কেটে কেরিয়ারে উন্নতির যোগ রয়েছে। সংসারে সুখের পরিবেশ থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মিটবে।
6
8
তুলাঃ সূর্যের নক্ষত্র পরিবর্তনে তুলা রাশির আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। কেরিয়ারের উন্নতির সুযোগ পাবেন। আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। বিনিয়োগের টাকা বহুগুণে লাভে ফেরত পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
7
8
বৃশ্চিকঃ সূর্যের আর্শীবাদে বৃশ্চিক রাশির ভাগ্যের চাকা ঘুরবে। যে কোনও কাজে উন্নতির পথ প্রশস্ত হবে৷ কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। সহকর্মীরা কাজে সহযোগিতা করবেন।
8
8
মকরঃ সূর্যের গোচর ধনু রাশির জীবনে বড় প্রভাব ফেলবে। সমাজ মান-যশ বাড়বে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তির মালিক হতে পারেন। পরিবারে জমি-সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে। চাকরিতে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে মুক্তি পেতে পারেন৷