সূর্যের তেজে ভাগ্যে বিরাট চমক! আর কয়েক ঘণ্টা বাদেই বাড়ি-গাড়ির স্বপ্নপূরণ, রাতারাতি টাকার পাহাড়ে এই ৪ রাশি
নিজস্ব সংবাদদাতা
১৫ জুলাই ২০২৬ ১৭ : ১৫
শেয়ার করুন
1
10
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন সূর্যের রাশি পরিবর্তনে ৪ রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
10
সৌরজগতের রাজা সূর্য স্থান পরিবর্তন করলে তার প্রভাব বিভিন্ন রাশির উপর পড়ে। নয়টি গ্রহের মধ্যে সূর্যদেব বছরে ১২ বার রাশি পরিবর্তন করেন। প্রতিটি রাশিতে মোটামুটি এক মাস অবস্থান করেন সূর্য। সেই হিসেবে ১২ রাশি চক্র একবার প্রদক্ষিণ করে আসতে সূর্যের ১২ মাস সময় লাগে।
3
10
১৬ জুলাই বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিটে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করবে। এই গোচর ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, মানসিক নিরাপত্তা, সম্পত্তি, পরিবার এবং গৃহ সম্পর্কিত বিষয়গুলোর প্রভাব ফেলতে পারে।
4
10
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য হল কর্তৃত্ব, আত্মবিশ্বাস, পিতৃস্থানীয় ব্যক্তিত্ব, সামাজিক মর্যাদা এবং জীবনের সঠিক দিশার প্রতীক।
5
10
অন্যদিকে, কর্কট রাশি হল অভ্যন্তরীণ নিরাপত্তা, আবেগ, শেকড় বা উৎস, মাতৃত্ব এবং গৃহের প্রতিনিধিত্বকারী।
6
10
এবার সূর্য কর্কট রাশিতে প্রবেশ করতে চলেছে। জ্যোতিষীদের মতে, এই পরিবর্তনের ফলে চারটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বড় বদল আসতে পারে।
7
10
বৃষঃ বৃষ রাশির জাতকদের জন্য এই সময়টি খুবই শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে যারা বাড়ি বা জমি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের সেই ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে। সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। পাশাপাশি বাড়ির সংস্কার, নতুন আসবাব কেনা বা পরিবারের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করার সুযোগও মিলতে পারে।
8
10
কর্কটঃ সূর্য নিজের রাশিতে প্রবেশ করায় কর্কট রাশির জাতকদের আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। নতুন ফ্ল্যাট বা বাড়ি কেনার পরিকল্পনা এগিয়ে যেতে পারে। বাড়ি তৈরির কাজ শুরু হওয়া বা বহুদিনের আটকে থাকা সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে।
9
10
কন্যাঃ কন্যা রাশির জাতকদের জন্য এই সময়ে আর্থিক দিক শক্তিশালী হতে পারে। তাই সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে। বাড়ির সংস্কার, নতুন জমি কেনা বা বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পরিকল্পনা সফল হতে পারে। পরিবারের সমর্থনও পাবেন।
10
10
মকরঃ মকর রাশির জাতকদের জন্যও এই গোচর শুভ ফল নিয়ে আসতে পারে। পারিবারিক সম্পত্তি নিয়ে যদি কোনও সমস্যা বা আইনি জটিলতা থেকে থাকে, তার সমাধানের সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি কেনা, পুরনো বাড়ির সংস্কার বা বাসস্থানের উন্নতির জন্য এটি অনুকূল সময় হতে পারে। পরিবারে শান্তি ও সুখও বাড়বে।