সরকারের চেষ্টা সত্ত্বেও চিনির দাম বৃদ্ধি আটকানো যায়নি। গত এক মাসেই চিনির দাম ৮ থেকে ১৫ শতাংশ বেড়েছে। চিনির দাম ক্রমেই ঊর্ধ্বমুখী।
3
8
পরিসংখ্যান বলছে, গত এক মাসে এক কুইন্টাল চিনির দাম ৪০০ টাকা বেড়েছে। এর মূল কারণ, চিনির উৎপাদন কমেছে। চাহিদা থাকা সত্ত্বেও বাজারে চিনির জোগান কম।
4
8
এর কারণ কী? বিশেষজ্ঞরা জানিয়েছেন, এল নিনোর প্রভাবেই চিনির উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। আগামী কয়েক মাসে চিনির উৎপাদন আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
5
8
এই আবহে বাজারেও চিনির দাম আরও বাড়বে। সামনেই গণেশ চতুর্থী, তারপরে দুর্গাপুজো, দীপাবলি। এই আবহে দেশজুড়ে মিষ্টির দাম আরও বাড়তে পারে।
6
8
চিনির উৎপাদন বাড়াতে কারখানাগুলিও নানা ধরনের পরিকল্পনা করছে। সূত্রের খবর, স্বাভাবিকের তুলনায় ১০ থেকে ১৫ দিন আগেই আখ থেকে চিনির উৎপাদন শুরু করবে।
7
8
বর্তমানে কোন শহরে চিনির দাম কত? দিল্লিতে এক কেজি চিনির দাম ৪৯ টাকা। যা আগের মাসে ছিল ৪৫ টাকা। মুম্বইয়ে এক কেজি চিনির দাম ৪৬ টাকা থেকে বেড়ে ৫২ টাকা হয়েছে।
8
8
সবচেয়ে বেশি দাম বেড়েছে বাংলায়। এক কেজি চিনির দাম ৪৯ টাকা থেকে বেড়ে ৫৫ টাকা হয়েছে। রাঁচিতে চিনির দাম ৪৭ টাকা থেকে বেড়ে ৫১ টাকা হয়েছে। চেন্নাইয়ে ৪৬ টাকা থেকে বেড়ে ৫৩ টাকা হয়েছে।