স্বাভাবিকভাবেই তাঁর ইন্সটাগ্রামে যোগ দেওয়ার মতোই, তাঁর প্রথম পোস্টেও চমক।
3
7
তাতে দেখা গিয়েছে, তিনি তাঁর বন্ধু মঞ্জু দুবের উপস্থিতিতে তাঁর আসন্ন স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ (Belonging: A Journey of Love)-এর প্রথম ঝলক শেয়ার করেছেন।
4
7
নিজের প্রথম পোস্টে সোনিয়া গান্ধী এই স্মৃতিকথাটিকে 'ভালোবাসা, কর্তব্য, বিচ্ছেদ এবং নিজের জায়গা খুঁজে পাওয়ার' এক আখ্যান হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন যে, পাঠকদের সঙ্গে এটি ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছেন তিনি। এছাড়া তিনি তার মেয়ে ও ওয়ানাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর কিছু ছবিও তুলে ধরেছেন।
5
7
প্রথম পোস্টে কী লিখলেন তিনি? তিনি লিখেছেন, 'সবাইকে নমস্কার, আপনাদের সঙ্গে এই মুহূর্তটি ভাগ করে নিতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ; আপনাদের সামনে তুলে ধরছি ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর প্রথম ঝলক।'
6
7
সঙ্গেই লিখেছেন, 'এটি ভালোবাসা, কর্তব্য, বিচ্ছেদ এবং নিজের জায়গা খুঁজে পাওয়ার এক গল্প। আপনাদের সঙ্গে এটি ভাগ করে নেওয়ার অপেক্ষায় রইলাম।'
7
7
১০ নভেম্বর ‘আলফ্রেড এ নফ’ (পেঙ্গুইন র্যান্ডম হাউসের একটি প্রকাশনা সংস্থা) থেকে স্মৃতিকথাটি প্রকাশিত হবে। তার আগেই সোনিয়া গান্ধীর এই পোস্ট সামনে এল।