তাহলে শুধু সার্টিফিকেট তৈরি হয়েছে দেখেই নিশ্চিন্ত থাকবেন না। আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট গৃহীত হয়েছে কি না, তা যাচাই করা জরুরি। কারণ, তথ্যের ভুল কিংবা পেনশন সংস্থার কাছে প্রয়োজনীয় প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে পেনশন পেতে দেরি হতে পারে।
3
12
Jeevan Pramaan হল একটি ডিজিটাল লাইফ সার্টিফিকেট, যার মাধ্যমে পেনশনভোগীরা অনলাইনে জীবিত থাকার প্রমাণ জমা দিতে পারেন। সফল বায়োমেট্রিক বা ফেস অথেনটিকেশনের পর একটি Pramaan ID তৈরি হয়।
4
12
তবে সার্টিফিকেট তৈরি হওয়া মানেই সংশ্লিষ্ট পেনশন প্রদানকারী সংস্থা সেটি গ্রহণ করেছে, এমন নয়। তাই পেনশন বন্ধ থাকলে প্রথমেই সার্টিফিকেটের অবস্থা যাচাই করুন।
5
12
বাড়িতে বসেই সরকারি পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য যাচাই করতে পারেন। প্রথমে Jeevan Pramaan-এর সরকারি ওয়েবসাইট খুলুন।
6
12
পেনশনভোগীদের নির্দিষ্ট লগইন পেজে যান: https://jeevanpramaan.gov.in/ppouser/login
7
12
প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করার প্রক্রিয়া সম্পূর্ণ করুন। মোবাইলে আসা OTP দিয়ে পরিচয় যাচাই করুন, যদি চাওয়া হয়। ডিজিটাল লাইফ সার্টিফিকেটের PDF ডাউনলোড করে তার বিবরণ মিলিয়ে নিন। শুধু Pramaan ID-সহ SMS পেলেই সার্টিফিকেট চূড়ান্তভাবে গৃহীত হয়েছে, এমনটা ধরে নেবেন না।
8
12
Jeevan Pramaan তৈরি করার সময় আধার নম্বর, PPO নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এবং পেনশন প্রদানকারী সংস্থার তথ্য সঠিক দেওয়া জরুরি। ভুল তথ্যের কারণে সার্টিফিকেট বাতিল হতে পারে। তাই সমস্ত বিবরণ ভালো করে মিলিয়ে নিন। চলতি বছরের লাইফ সার্টিফিকেট জমা হয়েছে কি না, সেটিও নিশ্চিত করুন।
9
12
বাতিল হওয়ার SMS এলে পুরনো Pramaan ID ও বার্তাটি সংরক্ষণ করুন। এরপর PPO নম্বর, আধার এবং ব্যাঙ্কের তথ্য যাচাই করুন। ভুল থাকলে সংশোধিত তথ্য ও প্রয়োজনীয় অথেনটিকেশন দিয়ে নতুন সার্টিফিকেট তৈরি করুন। একই সমস্যা হলে সংশ্লিষ্ট Pension Disbursing Agency-র সঙ্গে যোগাযোগ করুন।
10
12
এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কের পেনশন বিভাগ, পোস্ট অফিস বা পেনশন প্রদানকারী দপ্তরে যোগাযোগ করুন। অভিযোগ জানানোর সময় PPO নম্বর, Pramaan ID, সার্টিফিকেট তৈরির তারিখ এবং পেনশন না পাওয়ার বিবরণ সঙ্গে রাখুন। অভিযোগের রেফারেন্স নম্বর পেলে সেটিও সংরক্ষণ করুন।
11
12
কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের ক্ষেত্রে ৮০ বছর বা তার বেশি বয়সিরা ১ অক্টোবর থেকে এবং ৮০ বছরের কম বয়সিরা ১ নভেম্বর থেকে লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন। তবে সংশ্লিষ্ট পেনশন কর্তৃপক্ষের নিয়মও যাচাই করা জরুরি।
12
12
সবশেষে, পেনশন না ঢুকলে বারবার নতুন সার্টিফিকেট জমা না দিয়ে প্রথমে বর্তমান সার্টিফিকেটের স্ট্যাটাস যাচাই করুন। সেটি গৃহীত হওয়ার পরও টাকা না এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান।