অক্টোবরে রাজ্যের দেড় কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা করে ঢুকেছে।
2
9
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এই মাসে আরও আট লক্ষ নাম প্রাপ্যদের তালিকায় যুক্ত হয়েছে।
3
9
দুর্গাপুজো শেষ হতেই সকলের মনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা যাবে ফের কবে। তাদের জন্য রয়েছে খুশির খবর।
4
9
বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় সব নথি নিখুঁতভাবে ভেরিফিকেশন করার জন্য এতদিন ধরে অফলাইন এবং অনলাইনে এই প্রকল্পের ফর্ম ফিলাপ ও নতুন আবেদন নেওয়ার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
5
9
সেই জটিলতা কাটতে চলেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস থেকে এই সামাজিক প্রকল্পের জন্য পুনরায় নতুন করে আবেদন করা যাবে।
6
9
সেই সময় রাজ্যজুড়ে বিশেষ জনকল্যাণমূলক শিবির বা ক্যাম্পের আয়োজন করা হবে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও নাম নথিভুক্ত করার সুযোগ মিলবে।
7
9
ফলে যাঁরা এতদিন আবেদন করতে পারেননি, তাঁরা আগামী কয়েক মাসে সহজেই এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।
8
9
যাঁরা অক্টোবরের জন সেবা সেতু অভিযান শিবিরে অংশ নিতে পারেননি, তাঁদের জন্যও সুখবর। রাজ্য সরকার জানিয়েছে, নভেম্বর ও ডিসেম্বর মাসে আরও একবার বিশেষ জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে।
9
9
সেই সময়ও সাধারণ মানুষ ‘অন্নপূর্ণা যোজনা’ সহ সরকারের অন্যান্য সমস্ত প্রকল্পের জন্য নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।