'ভোররাতে কেউ যেন আমার বিছানায়...,' ভুতের খপ্পরে সোনাক্ষী সিনহা? কী ঘটেছিল সেই রাতে
নিজস্ব সংবাদদাতা
১৬ আগস্ট ২০২৬ ১৪ : ৪৫
শেয়ার করুন
1
8
একা ঘরে ভুতের খপ্পরে পড়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা? সম্প্রতি সোনাক্ষী এক সাক্ষাৎকারে তাঁর জীবনের এক অদ্ভুত ও শিহরণ জাগানো অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন, যা শুনে রীতিমতো অবাক নেটিজেনরা।
2
8
সোনাক্ষী জানিয়েছেন, তিনি মূলত ভূত বা অলৌকিক কিছুতে বিশেষ বিশ্বাস করতেন না। কিন্তু তাঁর নিজের বাড়িতে ঘটে যাওয়া একটি ঘটনা তাঁকে নতুন করে ভাবতে বাধ্য করেছে।
3
8
ঘটনাটি ঘটেছিল ভোর চারটে নাগাদ। অভিনেত্রী জানান, তিনি তখন গভীর, ঠিক তখনই হঠাৎ অনুভব করেন কেউ যেন তাঁকে বিছানা থেকে তোলার চেষ্টা করছে।
4
8
এই অদ্ভুত অনুভূতির কথা বলতে গিয়ে সোনাক্ষী বলেন, "আমি সেই সময় এমন একটা অবস্থায় ছিলাম যেখানে আমি পুরোপুরি ঘুমিয়েও নেই আবার জেগেও নেই। হঠাৎ মনে হল কেউ আমাকে টেনে তুলছে।"
5
8
সোনাক্ষী আরও বলেন, "ভয়ে আমি এতটাই জমে গিয়েছিলাম যে চোখ খোলার সাহসটুকুও হয়নি। আমি যেন ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছিলাম।"
6
8
সকালের আলো ফোটার পরই তিনি সেখান থেকে দ্রুত বেরিয়ে আসেন। এই ভয়ের রেশ এতটাই গভীর ছিল যে, পরের দিন গভীর রাতে বাড়ি ফেরার সময় তিনি ঘরে ঢোকার আগেই জোরে চিৎকার করে বলেছিলেন, "গত রাতে যে বা যারা এসেছিল, দয়া করে আর এমন করবেন না।"
7
8
তিনি আরও বলেছিলেন, "আমি খুব ভয় পেয়েছি। যদি কিছু বলার থাকে তবে স্বপ্নের মধ্যে এসে বলুন, সরাসরি মুখোমুখি কথা হবে।" সোনাক্ষীর দাবি, এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনও অঘটন ঘটেনি।
8
8
বর্তমানে ভৌতিক ঘরানার ছবির সঙ্গে যুক্ত থাকলেও, ব্যক্তিগত জীবনে তিনি এমন ছবি দেখা প্রায় ছেড়েই দিয়েছেন। সত্যি কি কোনও অশরীরী ছিল, নাকি পুরোটাই মনের ভুল? তা নিয়ে অভিনেত্রী নিজে এখনও নিশ্চিত নন।