মমতা ব্যানার্জি বাংলার ইস্যুকে ছড়িয়ে দিয়েছেন দেশের রাজধানীর রাস্তাতেও। দিল্লিতে গিয়েই তিনি জানিয়েছিলেন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে চলেছে তাঁর দল।
2
9
মঙ্গলবার মমতা ব্যানার্জির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় ইমপিচমেন্টের। মঙ্গলবার তিনি বলেন, 'কোনও বিষয় যদি সত্যি হয়, জেনুইন হয়, জনতার জন্য হয়, আমিও চাই ইমপিচমেন্ট হোক। আমাদের নম্বর নেই, কিন্তু ইমপিচমেন্ট হতেই পারে।' এসআইআর-এ ক্ষতিগ্রস্তদের দিকে প্রশ্ন ছুড়ে দেন। জিজ্ঞাসা করেন, তাঁরা চান কি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এসআইআর হোক।
3
9
মঙ্গলবার মমতা ব্যানার্জির বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায় ইমপিচমেন্টের। মঙ্গলবার তিনি বলেন, 'কোনও বিষয় যদি সত্যি হয়, জেনুইন হয়, জনতার জন্য হয়, আমিও চাই ইমপিচমেন্ট হোক। আমাদের নম্বর নেই, কিন্তু ইমপিচমেন্ট হতেই পারে।' এসআইআর-এ ক্ষতিগ্রস্তদের দিকে প্রশ্ন ছুড়ে দেন। জিজ্ঞাসা করেন, তাঁরা চান কি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এসআইআর হোক।
4
9
তিনি বলেন, 'যদি কোনও বিষয় সঠিক হয়, জনগণের জন্য হয় তাহলে আমিও চাই ইমপিচমেন্ট হোক। নম্বর আমাদের নেই, কিন্তু ইমপিচমেন্ট হতেই পারে। রেকর্ড তো হয়ে যাবে।'শুধু তাই নয়, এই ইস্যুতে যেন বিরধী জোটকে ফের একবার এক ছাতার তলার ইঙ্গিত মিলেছিল মমতার কথায়। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, 'যদি এরকম কিছু করা হয়, আমিও আমার দলের সাংসদ দের সঙ্গে আলোচনা করব। যখনই সাধারণের জন্য কিছু করতে হয়, আমরা একজোট হয়েই কাজ করি।'
5
9
ইমপিচমেন্ট ইস্যুতে এদিন অভিষেক ব্যানার্জি সাফ জানান, তৃণমূল কংগ্রেসের প্রথম থেকেই এই ইমপিচমেন্ট নিয়ে পরিকল্পনা ছিল না। অভিষেক বলেন, আমাদের দলের চেয়ার পার্সন দিল্লিতে দাঁড়িয়ে জানিয়েছেন, চিফ ইলেকশন কমিশনারের বিরুদ্ধে আমরা ইমপিচমেন্ট প্রক্রিয়া করব।
6
9
তৃণমূল কংগ্রেস যে, এই প্রসঙ্গে ইতিমধ্যে সমমনস্ক দলগুলির সঙ্গে কথা বলেছে, তাও স্পষ্ট করেন অভিষেক। এই প্রসঙ্গে অভিষেক আরও একটি বিষয় স্পষ্ট করেন, যে কোনও বিষয়ে ইমপিচমেন্ট কিংবা অনাস্থা প্রস্তাব আনা শেষ পর্যায়।
7
9
কিন্তু তৃণমূল কংগ্রেসের শুরু থেকেই যে এই পরিকল্পনা ছিল না, তাও স্পষ্ট করেন তিনি। লজিক্যাল ডিসস্ক্রিপশন, মমতার সাক্ষাৎ সবকিছু এদিন তিনি তুলে ধরেন। অভিষেক বলেন, 'আমরা তিন মাস আগেই তা করতে পারতাম, যেমনটি কংগ্রেস সেই সময়ে পরামর্শ দিয়েছিল। তবে, আমরা সকল উপায় দেখেছি। আমরা সভা করেছি, বিক্ষোভ করেছি, মুখ্যমন্ত্রী ছ'টি চিঠি লিখেছেন এবং আমাদের প্রতিনিধিদল সিইও এবং সিইসির সঙ্গে দেখা করেছে। গত তিন মাসে, আমরা ১০০-১৫০টি চিঠি পাঠিয়েছি, কিন্তু কোনও উত্তর পাইনি।'
8
9
অভিষেকের মতে, এই জায়গায় দাঁড়িয়ে শেষ উপায় ইমপিচমেন্ট প্রস্তাব আনা। একইসঙ্গে অভিষেক এদিন বলেন, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করতে তৃণমূল কংগ্রেসের কোনও সমস্যা নেই। ২৮ জন সাংসদই এতে স্বাক্ষর করবেন। কিন্তু তার আগে, ইন্ডিয়া ব্লকের দলগুলির যৌথ বিবৃতি দাবি করেছেন তৃণমূল সাংসদ।
9
9
একইসঙ্গে এদিন অভিষেক বলেন, 'আমরা সবসময় সহনশীলতা এবং সংযম দেখিয়েছি। আমরা মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দের আদর্শে বিশ্বাস করি। '