ভবিষ্যতের জন্য টাকা জমাতে এখন অনেকেই এসআইপি এবং পিপিএৎ- এই দুই বিনিয়োগ পদ্ধতির কথা ভাবেন। বিশেষ করে যাঁদের মাসিক আয় সীমিত, তাঁরা জানতে চান অল্প টাকা বিনিয়োগ করলে কোথায় বেশি লাভ পাওয়া যাবে।
2
10
যদি প্রতি মাসে মাত্র ২ হাজার টাকা করে জমানো হয়, তাহলে দীর্ঘমেয়াদে এসআইপি না পিপিএফ- কোনটি বেশি টাকা দিতে পারে, সেবিষয়ে জেনে নিন-
3
10
পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হল কেন্দ্রীয় সরকারের একটি সঞ্চয় প্রকল্প। এখানে টাকা রাখলে নির্দিষ্ট সুদ পাওয়া যায় এবং ঝুঁকিও খুব কম। বর্তমানে পিপিএফ-এ প্রায় ৭.১ শতাংশ হারে সুদ মিলছে। এই প্রকল্পে ১৫ বছরের জন্য টাকা জমাতে হয়, তবে পরে মেয়াদ বাড়ানোও যায়। সবচেয়ে বড় সুবিধা হল, এতে জমা টাকা ও সুদ দুটোই করমুক্ত।
4
10
অন্যদিকে, এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান হল মিউচুয়াল ফান্ডে নিয়মিত টাকা বিনিয়োগ করার একটি উপায়। এতে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করা হয়। এই টাকা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত থাকে, তাই লাভের সম্ভাবনা বেশি। তবে বাজার ওঠানামা করলে ঝুঁকিও থাকে।
5
10
হিসাব অনুযায়ী, যদি কেউ প্রতি মাসে ২ হাজার টাকা করে ৩০ বছর পিপিএফ-এ জমা করেন, তাহলে মোট জমা হবে ৭ লক্ষ ২০ হাজার টাকা। সুদ যোগ হয়ে মেয়াদ শেষে সেই টাকা প্রায় ২৪ থেকে ২৫ লক্ষ টাকার কাছাকাছি পৌঁছতে পারে।
6
10
অন্যদিকে একই টাকা যদি এসআইপি-এ বিনিয়োগ করা হয় এবং গড়ে বছরে ১২ শতাংশ রিটার্ন ধরা হয়, তাহলে ৩০ বছর পরে প্রায় ৭০ লক্ষ টাকারও বেশি ফান্ড তৈরি হতে পারে। অর্থাৎ দীর্ঘমেয়াদে এসআইপি থেকে অনেক বেশি লাভ পাওয়ার সম্ভাবনা থাকে।
7
10
বিশেষজ্ঞরা বলছেন, এসআইপি-এ 'কম্পাউন্ডিং'-এর সুবিধা সবচেয়ে ভাল। অর্থাৎ শুধু আসল টাকার উপর নয়, লাভের উপরও আবার লাভ পাওয়া যায়। সময় যত বাড়ে, টাকার বৃদ্ধিও তত দ্রুত হয়। তাই কম বয়স থেকে এসআইপি শুরু করলে ভবিষ্যতে বড় ফান্ড তৈরি করা সহজ হতে পারে।
8
10
তবে মনে রাখতে হবে, এসআইপি পুরোপুরি বাজারের উপর নির্ভর করে। তাই কখনও লাভ বেশি হতে পারে, আবার কিছু সময় ক্ষতিও হতে পারে। কিন্তু পিপিএফে সেই ঝুঁকি নেই। সেখানে নির্দিষ্ট সুদ পাওয়া যায় এবং টাকা নিরাপদ থাকে।
9
10
আর্থিক বিশেষজ্ঞদের মতে, যাঁরা ঝুঁকি নিতে চান না, তাঁদের জন্য পিপিএফ ভাল। আর যাঁরা দীর্ঘমেয়াদে বেশি রিটার্ন চান এবং কিছুটা ঝুঁকি নিতে রাজি, তাঁদের জন্য এসআইপি লাভজনক হতে পারে। অনেকেই আবার দুই জায়গাতেই একসঙ্গে বিনিয়োগ করার পরামর্শ দেন।
10
10
কোথায় বিনিয়োগ করবেন তা নির্ভর করে আপনার আয়, ভবিষ্যতের লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতার উপর। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে পরিকল্পনা করা খুব জরুরি।