সংগ্রামের দিনগুলো নাকি কখনও পুরোপুরি ভুলে যাওয়া যায় না। সফলতার আলো যতই উজ্জ্বল হোক, কোথাও না কোথাও লেগে থাকে পুরনো অপমানের ছায়া। ঠিক তেমনই এক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী।
2
9
বলিউডে সিদ্ধান্তের যাত্রা শুরু হয়েছিল ‘গাল্লি বয়’ ছবির মাধ্যমে। যে ছবিতে ছোট ভূমিকা থেকেও দুর্দান্তভাবে নজর কাড়তে সক্ষম হন তিনি। কিন্তু সেই জায়গায় পৌঁছতে যে কতগুলো ‘না’ শুনতে হয়েছে, তারই একটি স্মৃতি এখনও তাড়া করে ফেরে অভিনেতাকে।
3
9
এক সাক্ষাৎকারে সিদ্ধান্ত জানান, বলিউডে ঢোকার লড়াইয়ের সময় বহুবার তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। তবে একটি ঘটনা বিশেষভাবে মনে গেঁথে আছে তাঁর।
4
9
তখন তিনি সদ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির পথ ছেড়ে অভিনয়ে ঝাঁপিয়েছেন। একটি বড় ছবির জন্য অডিশন দেন এবং শর্টলিস্টও হন। কয়েক মাস ধরে ওয়ার্কশপ, চরিত্র প্রস্তুতি, সবই চলছিল ঠিকঠাক। নিজেরও বিশ্বাস হচ্ছিল, হয়তো এবার সত্যিই সুযোগ আসছে।কিন্তু কয়েক মাস পরে প্রযোজক তাঁর স্ক্রিন টেস্ট দেখে সিদ্ধান্ত বদলে দেন। কাস্টিং ডিরেক্টরের কাছে কারণ জানতে চাইলে তিনি শুনলেন অদ্ভুত যুক্তি –“কোঁকড়ানো চুল হলে নায়ক হওয়া যায় না।”
5
9
সিদ্ধান্তকে বলা হয় চুল স্ট্রেট করে আবার অডিশন দিতে। নির্দেশমতো সেটাই করেন তিনি। কিন্তু দ্বিতীয়বারেও ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। এবার কারণ বলা হয়, “চুল বেশি স্ট্রেট হয়ে গিয়েছে।”
6
9
এই অদ্ভুত যুক্তিতে প্রত্যাখ্যান সিদ্ধান্তকে ভীষণ আঘাত করেছিল। সিদ্ধান্ত জানান, বাড়ি ফিরে তিনি মাথা পুরো মুড়িয়ে দেন অর্থাৎ ন্যাড়া হয়ে যান! সেই হতাশা আর অপমানের অনুভূতি দীর্ঘদিন তাঁর সঙ্গে থেকেছে।
7
9
এখন অবশ্য সময় বদলেছে। নিজের জায়গা তৈরি করেছেন তিনি। আর ঠিক সেই সময়েই মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি, যেখানে শহরের বিশৃঙ্খলা আর আবেগের মধ্যে জন্ম নেয় এক প্রেমের গল্প।
8
9
পরিচালনায় রয়েছেন রবি ওদাওয়ার, আর প্রযোজনায় আছেন সঞ্জয় লীলা বনশালি-সহ একাধিক প্রযোজক। ছবিটি প্রেক্ষাগৃহে আসছে ২০ ফেব্রুয়ারি ২০২৬-এ।
9
9
এই আধুনিক প্রেমের গল্পে সিদ্ধান্তের বিপরীতে রয়েছেন ম্রুণাল ঠাকুর। ছবিতে দেখা যাবে জীবন থেকে মুখ ফিরিয়ে নেওয়া এমন দুই মানুষের জীবন, যারা একে অপরের মধ্যে খুঁজে পায় ভালোবাসা ও আশ্রয়।