রবিবার একাই পাকিস্তানি বোলারদের বেধড়ক ঠেঙিয়েছেন ঈশান কিষাণ। তিনি বর্তমানে নেটদুনিয়ায় ট্রেন্ডিং। তবে জানেন ঈশানের বান্ধবী সম্পর্কে?
2
7
ঈশান কিষাণের বান্ধবী অদিতি হুন্ডিয়া এক সময় ন্যাশনাল বিউটি পিজেন্ট প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন।
3
7
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের তারকা ঈশান কিষাণের মাঠের বাইরের জীবন নিয়েও সমর্থকদের আগ্রহ বেড়েছে, বিশেষ করে অদিতির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে।
4
7
রাজস্থানের জয়পুরের বাসিন্দা অদিতি ২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে ফাইনাল পর্যন্ত পৌঁছে প্রথমবার প্রচারের আলোয় আসেন।
5
7
এরপর ২০১৮ সালে মিস ডিভা প্রতিযোগিতায় শীর্ষ সম্মান জিতে তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে। কিষানের কেরিয়ারে বরাবর অদিতি তাঁর বড় মানসিক ভরসা হিসেবে পাশে থেকেছেন।
6
7
ইনস্টাগ্রামে অদিতির ফলোয়ারের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজারেরও বেশি। সেখানে তিনি ব্যক্তিগত জীবনের মুহূর্ত এবং পেশাদার মডেলিংয়ের কাজের ছবি নিয়মিত শেয়ার করেন।
7
7
সংবাদমাধ্যম এশিয়ানেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অদিতি হুন্ডিয়ার মোট সম্পত্তির পরিমাণ ২০ থেকে ৩০ লক্ষ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ থেকে ২৫ কোটি টাকার সমান।