নিচ রাশিতে শুক্রের প্রবেশে বাড়বে চ্যালেঞ্জ-বিপদ! ১ আগস্ট থেকে তোলপাড় হবে কাদের জীবন?
নিজস্ব সংবাদদাতা
৩০ জুলাই ২০২৬ ১০ : ৫৪
শেয়ার করুন
1
7
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১ আগস্ট শুক্রগ্রহ কন্যা রাশিতে প্রবেশ করবে। প্রেম, দাম্পত্য, বিলাসিতার অধিপতি তার নিচ রাশিতে প্রবেশ করার জন্য একাধিক রাশি এই সময় বিপদে পড়বেন। সম্মুখীন হতে হবে একাধিক চ্যালেঞ্জের। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
7
মেষ: দাম্পত্য বা প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়ার সম্ভাবনা।ছবি- সংগৃহীত
3
7
মিথুন: পারিবারিক অশান্তি বা বাড়ি-সংক্রান্ত সমস্যার সম্ভাবনা রয়েছে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে তাড়াহুড়ো না করাই ভাল।ছবি- সংগৃহীত
4
7
সিংহ: আয় এক থাকলেও সঞ্চয়ে বাধা আসতে পারে। কথাবার্তায় সংযম না রাখলে সম্পর্ক নষ্ট হতে পারে। বিলাসবহুল জিনিসে অতিরিক্ত খরচের প্রবণতা দেখা দিতে পারে।ছবি- সংগৃহীত
5
7
বৃশ্চিক: বন্ধু বা পরিচিত কারও কারণে মানসিক কষ্ট হতে পারে। প্রত্যাশিত লাভে বিলম্ব হতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
6
7
ধনু: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য হতে পারে। পদোন্নতি বা নতুন সুযোগ কিছুটা বিলম্বিত হতে পারে। কাজের চাপের কারণে ব্যক্তিগত জীবনে সমস্যা দেখা দিতে পারে।ছবি- সংগৃহীত
7
7
কুম্ভ: হঠাৎ খরচ বা আর্থিক চাপ বাড়তে পারে। ঋণ বা কর-সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। শারীরিক দুর্বলতা বা প্রজনন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে।ছবি- সংগৃহীত