আগামী ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। এই দিনেই ঘটবে এই বিরল মহাজাগতিক ঘটনা। ৪টি গ্রহ কুম্ভ রাশিতে জোট বাঁধবে। তৈরি হবে চতুর্গ্রহী যোগ। বর্তমানে রাহু এবং বুধ কুম্ভ রাশিতে আছে। মহাশিবরাত্রির ঠিক আগেই শুক্র এবং সূর্যও এই রাশিতে প্রবেশ করবে। আর তাতেই ভাগ্যের হাল ফিরবে ৪ রাশির। ছবি- সংগৃহীত
2
10
এই ৪ গ্রহের প্রভাবের কারণে শিব এবং শনি, দুজনেরই জোড়া আশীর্বাদ পাবে এই রাশির জাতকেরা। উপচে পড়বে সুখ, সমৃদ্ধি। ছোঁবেন সাফল্যের শিখর। তালিকায় কারা আছেন জেনে নিন। ছবি- সংগৃহীত
3
10
মেষ: আর্থিক অবস্থা দারুণ ভাল হতে চলেছে। আয় বৃদ্ধি পাবে। নতুন আয়ের উৎস তৈরি হবে। কোনও আর্থিক সমস্যা চলে থাকলে সেটা কেটে যাবে। একই সঙ্গে খরচ কমবে। ফলে বাড়বে সঞ্চয়। ছবি- সংগৃহীত
4
10
কেরিয়ারেও উন্নতি হবে। সিনিয়রদের সুনজরে পড়বেন। ব্যবসায়ীদের জন্যও এই সময়টা ভালই কাটবে। সামাজিক অবস্থানের উন্নতি হবে। সমাজে আপনার নামডাক বাড়বে। মানুষ আপনার কথাকে গুরুত্ব দেবে। ছবি- সংগৃহীত
5
10
কন্যা: পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। বাড়ি বা জায়গা জমি, এমনকী গাড়ির বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবেন, ফলে যদি এমন কিছুতে বিনিয়োগ করেন লাভবান হবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। ছবি- সংগৃহীত
6
10
কোনও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আলাপ হবে। আর সেটার প্রভাব সোজাসুজি আপনার কেরিয়ারে পড়বে। কাজের জায়গায় নতুন দিক উন্মোচিত হবে। স্বাস্থ্যও এই সময় ভাল থাকবে। ছবি- সংগৃহীত
খরচ কমবে। সঞ্চয় বাড়বে। চাপ মুক্ত হবে। মানসিক শান্তি ফিরবে জীবনে আবার। যে কাজ বাকি পড়ে আছে এই সময় সেগুলো শেষ করবেন। স্বাস্থ্য ভাল হবে। পরিবারের সঙ্গে সুসময় কাটাবেন। ছবি- সংগৃহীত
9
10
কুম্ভ: যেহেতু কুম্ভ রাশিতেই এই যোগ তৈরি হচ্ছে তাই তার সুফল ভোগ করবে এই রাশির জাতকেরা। আর্থিক উন্নতি হবে তরতরিয়ে। কেরিয়ারের ক্ষেত্রেও পিছু ফিরে তাকাতে হবে না। সন্তানের থেকে কোনও চমক পেতে পারেন। ছবি- সংগৃহীত
10
10
পদোন্নতি হতে পারে কর্মক্ষেত্রে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁরা সেই কাজে সফল হবেন। ব্যবসা সংক্রান্ত যা যা পরিকল্পনা রয়েছে সেগুলো বাস্তবায়িত হবে। সোনা বা রুপোতে বিনিয়োগ করবেন, তাতে লাভবান হবেন। ছবি- সংগৃহীত