সপ্তাহান্তে ভারী বৃষ্টির দাপট বাংলায়। সঙ্গে ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। চলতি সপ্তাহের শেষে চরম দুর্যোগের ঘনঘটা বাংলায়। জারি হল চরম সতর্কতাও।
2
10
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই হলুদ ও কমলা সতর্কতা জারি রয়েছে।
3
10
এদিন কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে।
4
10
হুগলি, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
5
10
আগামিকাল শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট আরও বাড়বে। পাশাপাশি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই কমলা সতর্কতা জারি রয়েছে।
6
10
আগামী শনিবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে কমলা সতর্কতা।
7
10
আগামী রবিবারেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে।
8
10
আগামী সাতদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সোমবার পর্যন্ত সব জেলাতেই সতর্কতা জারি রয়েছে।
9
10
আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামিকাল উত্তরবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে।
10
10
আগামী শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি রয়েছে কমলা সতর্কতাও।