মোহনবাগান দল গুছিয়ে ফেলেছে। ষষ্ঠ বিদেশির সন্ধানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড।
2
9
শোনা যাচ্ছে স্কটিশ স্ট্রাইকার লি আরউইনের নাম। জর্ডনের ক্লাব আল ফয়সলিতে খেলেছেন তিনি।
3
9
আল ফয়সলিতে রয়েছেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ডিফেন্ডার হিজাজি মাহেরও। হিজাজির সঙ্গে গত মরশুমে লি আরউইন খেলেছেন।
4
9
লি আরউইন সম্পর্কে হিজাজি বলছেন, কোয়ালিটি স্ট্রাইকার লি আরউইন। আল ফয়সলির হয়ে ৫টা গোল করেছেন বলে দেখাচ্ছে পরিসংখ্যান।
5
9
সে কথা হিজাজিকে স্মরণ করিয়ে দেওয়া হলে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া জর্ডনের ডিফেন্ডার বলেন, ''লি আরউইন তো আল ফয়সলির হয়ে গত মরশুমে সব ম্যাচ খেলেনি। আর্থিক সমস্যার জন্য ক্লাব ছেড়ে চলে যায়।''
6
9
হিজাজির সঙ্গে ইস্টবেঙ্গলে খেলেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ক্লেটন সিলভা। হিজাজিকে প্রশ্ন করা হয় লি আরউইন কি ক্লেটনের মতো? জবাবে হিজাজি বলেন, ''আমার মতে ক্লেটন একটু এগিয়ে থাকবে।''
7
9
সূত্রের খবর, মোহনবাগান ষষ্ঠ বিদেশি খুঁজছে। একাধিক বিকল্প নিয়ে কাজ করছে সবুজ-মেরুন। একাধিক খেলোয়াড়ের জীবনপঞ্জী এসে পৌঁছেছে। লি আরউইন তাঁদের মধ্যেই একজন।
8
9
লি হ্যারি আরউইন স্কটিশ পেশাদার ফুটবলার। তিনি স্কটল্যান্ডের যুব জাতীয় দলের খেলোয়াড় ছিলেন। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছেন। আরউইন স্কটল্যান্ডের মাদারওয়েল, আরব্রোথ, কিলমারনক, রস কাউন্টি এবং সেন্ট মিরেন ক্লাবের হয়ে খেলেছেন। এছাড়াও ইংল্যান্ডের লিডস ইউনাইটেড, বুরি ও ওল্ডহ্যাম অ্যাথলেটিকের হয়েও তিনি খেলেছেন।
9
9
২০১৮–১৯ মরশুমে তিনি ইরানের ট্র্যাক্টর ক্লাবের হয়ে খেলেন। এরপর ২০২২ সালে ফিনল্যান্ডের হাকা ক্লাবে এবং ২০২২–২৩ মরশুমে লেবাননের আহেদ ক্লাবে খেলেছেন। এবার কি কলকাতার মোহনবাগান? সময় এর উত্তর দেবে।