আজকাল ওয়েবডেস্ক: স্কুল ও উচ্চশিক্ষা ক্ষেত্রে পড়ুয়াদের জন্য সুখবর! কেন্দ্রের তরফে পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য মিলবে বৃত্তি। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক অধীনস্থ লেবার ওয়েলফেয়ার ফান্ড (এলডব্লিউএফ)-এই তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
2
8
রাজ্যের বিড়ি ও সিনে জগতের কর্মীদের সন্তানরা এই বৃত্তির সুবিধা নিতে পারবে। প্রথম শ্রেণি থেকে উচ্চশিক্ষার সমস্ত স্তরের ছাত্রছাত্রীই এই বৃত্তির আওতাভুক্ত। এই বৃত্তি প্রদানের মূল উদ্দেশ্য, আর্থিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী পড়ুয়ারা যাতে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে। অর্থ যাতে কোনও ভাবেই তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় না হয়।
3
8
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম শ্রেণি থেকে আইটিআই পাঠরতরা এই বৃত্তির সুবিধা পাবে। বৃত্তি পাবেন রাজ্যের স্নাতক ও পেশাদারি কোর্সে পাঠরত পড়ুয়ারাও।
4
8
বৃত্তির পরিমাণঃ প্রথম থেকে চতুর্থ শ্রেণির পড়ুয়াদের বার্ষিক ১০০০ টাকা বৃত্তি। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের বার্ষিক ১,৫০০ টাকা বৃত্তি। নবম ও দশম শ্রেণিতে পাঠরতদের বার্ষিক ২,০০০ টাকা বৃত্তি। একাদশ ও দ্বাদশে পাঠরতদের বছরে ৩,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
5
8
উচ্চশিক্ষা ক্ষেত্রে আইটিআই, পলিটেকনিক এবং স্নাতক স্তরে পাঠরতদের বার্ষিক ৬,০০০ টাকা। প্রফেশনাল বা পেশাদারি কোর্সে পাঠরতদের বার্ষিক ২৫,০০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
6
8
যোগ্যতাঃ আবেদনকারীদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। তাদের কোনও সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকারি অনুমোদিত বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে। একইসঙ্গে তাদের রাজ্যে কর্মরত বা নথিভুক্ত কোনও বিড়ি শ্রমিক অথবা সিনে দুনিয়ার কর্মীর সন্তান হতে হবে।
7
8
তবে যারা এই বৃত্তি পাবে, তারা প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণিতে প্রি-ম্যাট্রিক স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। আবার, একাদশ থেকে সাধারণ ডিগ্রি কোর্স বা পেশাদারি কোর্সের পড়ুয়ারা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদন করতে পারবে।
8
8
আবেদন প্রক্রিয়াঃ তাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল বা এনএসপি-র ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নতুন আবেদনকারী হলে 'ওয়ান টাইম রেজিস্ট্রেশন' প্রক্রিয়াটি সঠিক ভাবে সম্পন্ন করতে হবে। নাম নথিভুক্তির পর সমস্ত প্রয়োজনীয় তথ্য এবং নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের সময়সীমাঃ এই এনএসপি এলডব্লিউএফ বৃত্তির প্রি ম্যাট্রিক স্তরের স্কলারশিপের আবেদনের শেষ তারিখ আগামী ৩১ অগস্ট। অন্য দিকে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে আবেদনের শেষ দিন ৩১ অক্টোবর।