এসবিআই, এইচডিএফসি, পিএনবি-র মতো বৃহথ সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টে বর্তমানে বার্ষিক সুদের হার প্রায় ২.৫০ শতাংশ।
2
6
স্টেট ব্যাঙ্ক, পিএনবি ও এইচডিএফসি-র অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১৫ জুন ২০২৫ থেকে সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটের উপর ২.৫০ শতাংশ বার্ষিক সুদের হার কার্যকর রয়েছে। এই সুদের হার সমস্ত অ্যাকাউন্ট ব্যালেন্সের ক্ষেত্রে প্রযোজ্য।
3
6
কেউ এসবিআই সেভিংস অ্যাকাউন্টে সারা বছর গড়ে ১ লাখ টাকা জমা থাকলে, ২.৫০ শতাংশ সুদের হারে বছরে প্রায় ২,৫০০ টাকা সুদ পাওয়া যায়।
4
6
এইসব ব্য়াঙ্কের সেভিংস অ্যাকাউন্টের বার্ষিক সুদের হার ২.৫০ শতাংশ হারে বছরভর ৫ লাখ টাকা রাখলে মিলবে ১২,৫০০ টাকা সুদ।
5
6
১০ লাখ টাকা সবসময়ে সেবিংস অ্যাকাউন্টে থাকলে বছরে ২৫,০০০ টাকা সুদ পাওয়া যাবে।
6
6
সুদের হিসেব কীভাবে হয়? সেভিংস অ্যাকাউন্টের সুদ শুধু বছরের শেষে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তা দেখে নির্ধারণ করা হয় না। সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা দৈনিক ব্যালেন্সের ভিত্তিতে সুদের হিসেব করে। ধরুন, বছরের কয়েক মাস অ্যাকাউন্টে ১০ লাখ টাকা এবং বাকি সময় ৫ লাখ টাকা ছিল। সেক্ষেত্রে পুরো বছর ১০ লাখ টাকা রাখলে যতটা সুদ পাওয়া যেত, ততটা সুদ পাওয়া যাবে না।