২০২৭-এ একই বছরে দু’বার রাশি বদলাবেন শনি! ৪ রাশিকে থাকতে হবে সতর্ক, কেন এত গুরুত্বপূর্ণ এই গোচর?
নিজস্ব সংবাদদাতা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৬ : ৫২
শেয়ার করুন
1
13
জ্যোতিষশাস্ত্রে শনিকে ধীরগতির গ্রহ হিসেবে ধরা হয়। তাই শনির রাশি পরিবর্তনকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর ২০২৭ সালটি এই দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কারণ, ওই বছর একই রাশিতে দীর্ঘ সময় থাকার বদলে শনি দু’বার রাশি পরিবর্তন করবেন।
2
13
প্রথমে মীন থেকে মেষ রাশিতে যাবেন তিনি। এরপর বক্রী হয়ে আবার ফিরে আসবেন মীন রাশিতে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী, এর প্রভাব কয়েকটি রাশির জীবনে বিশেষভাবে পড়তে পারে।
3
13
জ্যোতিষীয় হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৩ জুন শনি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবেন। এরপর ৯ আগস্ট থেকে তাঁর বক্রী গতি শুরু হবে। বক্রী অবস্থায় চলতে চলতে প্রায় সাড়ে চার মাস পর ২০ অক্টোবর ২০২৭ ফের মীন রাশিতে ফিরে আসবেন শনি।
4
13
অর্থাৎ, জুনে শনির রাশি পরিবর্তনের পর যে পরিস্থিতি তৈরি হবে, অক্টোবরের পর তা আবার বদলে যেতে পারে। তাই পুরো ২০২৭ সালকে শনির ক্ষেত্রে একটানা একই প্রভাবের সময় হিসেবে দেখা হচ্ছে না।
5
13
মেষ রাশি: ২০২৭ সালের জুনে শনির প্রবেশ হবে মেষ রাশিতেই। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। কোনও কাজ দ্রুত শেষ করতে গিয়ে ভুল করার বদলে ধৈর্য ধরে এগোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। ব্যবসার ক্ষেত্রেও হঠাৎ বড় ঝুঁকি নেওয়ার আগে পরিস্থিতি ভালভাবে যাচাই করা দরকার।অফিসে সিনিয়রদের সঙ্গে মতের অমিল হলেও উত্তেজিত না হয়ে শান্তভাবে নিজের বক্তব্য তুলে ধরাই ভালো বলে জ্যোতিষীয় মত।
6
13
বৃষ রাশি: শনির মেষ রাশিতে প্রবেশের সঙ্গে জ্যোতিষীয় গণনা অনুযায়ী বৃষ রাশির জাতকদের সাড়েসাতির প্রথম পর্ব শুরু হবে। ফলে অর্থনৈতিক বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
7
13
খরচ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে বাজেট মেনে চলা ভালো। বড় বিনিয়োগ বা চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিয়ে সব দিক যাচাই করে নেওয়া উচিত।
8
13
কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্য শনির মেষে প্রবেশ কিছুটা স্বস্তির সময় আনতে পারে বলে জ্যোতিষীয় গণনায় মনে করা হচ্ছে। কারণ, সাড়েসাতির অবস্থায় পরিবর্তন আসবে।
9
13
তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। অক্টোবর মাসে শনি আবার মীন রাশিতে ফিরে এলে পরিস্থিতিও ফের বদলাবে। তাই জুন থেকে অক্টোবরের মধ্যে পুরনো কাজ শেষ করে নেওয়া এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকা ভাল।
10
13
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য ২০২৭ সালের শনির গোচর বেশ গুরুত্বপূর্ণ। জুনে শনি মেষে চলে গেলে কিছুটা পরিবর্তন আসবে। কিন্তু অক্টোবরেই আবার শনি মীন রাশিতে ফিরে আসবেন।
11
13
ফলে যে কাজ বা বিষয় কিছুটা পিছনে চলে গিয়েছিল, তা আবার সামনে আসতে পারে। কর্মক্ষেত্রে আটকে থাকা কোনও প্রকল্প নতুন করে শুরু করতে হতে পারে। পরিবারের দায়িত্বও বাড়তে পারে বলে জ্যোতিষীয় ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে। তাই কাজ ফেলে না রেখে ধীরে ধীরে শেষ করার দিকে নজর দেওয়া ভাল।
12
13
জ্যোতিষমতে, নিয়ম মেনে চলা এবং দায়িত্বশীল থাকা উচিত৷ আর্থিক বিষয়ে অযথা ঝুঁকি না নেওয়া, ঋণ নেওয়ার আগে নিজের সামর্থ্য যাচাই করা এবং কোনও কাগজপত্রে সই করার আগে ভালভাবে পড়ে নেওয়া জরুরি৷
13
13
সম্পর্কের ক্ষেত্রেও ছোটখাটো বিষয় নিয়ে অযথা ঝামেলায় না জড়িয়ে শান্ত থাকা ভাল। আর যে কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেগুলি ধীরে ধীরে শেষ করার চেষ্টা করা যেতে পারে।