ফের আইনি লড়াইয়ে জড়ালেন সলমন খান। তবে এবার প্রেক্ষাপটটা একটু অন্যরকম। ‘কালা হিরণ: ব্যাটল ফর লিগ্যাসি’ নামে একটি আসন্ন ছবি নিয়ে আপত্তি তুলে দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন 'ভাইজান'।
2
10
সলমনের অভিযোগ, এই ছবির বিষয়বস্তু এবং প্রচারে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তিকে হাতিয়ার করা হয়েছে, যা তাঁর সম্মানহানি করছে।
3
10
মূলত ১৯৯৮ সালের সেই বহুল চর্চিত কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করেই এই ছবিটি তৈরি হচ্ছে বলে দাবি করেছেন অভিনেতা।
4
10
সলমনের আইনি দলের অভিযোগ, ছবির পোস্টার এবং টিজার এমনভাবে তৈরি করা হয়েছে যা সরাসরি তাঁকে নির্দেশ করে।
5
10
এমনকী, সলমনের 'সিগনেচার' ব্রেসলেট পরা একটি অবয়বকে ছবির পোস্টার হিসেবে ব্যবহার করে বাণিজ্যিক ফায়দা লোটার চেষ্টা করা হয়েছে বলেও পিটিশনে উল্লেখ করা হয়েছে।
6
10
অভিনেতার স্পষ্ট দাবি, এটি তাঁর ব্যক্তিত্ব ও প্রচারের অধিকারের চরম লঙ্ঘন।
7
10
অন্যদিকে, ছবির প্রযোজক অমিত জানি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি জানান, এই সিনেমাটি কোনওভাবেই সলমনের বায়োপিক নয়।
8
10
বরং এটি মূলত বন্যপ্রাণী রক্ষায় বিষ্ণোই সম্প্রদায়ের লড়াইকে তুলে ধরে। প্রযোজকের দাবি, সলমন খানের আইনি নোটিসটি নাকি অযৌক্তিক।
9
10
আইনি পিটিশনে সলমন খান এই ছবি প্রচার এবং মুক্তির ওপর অবিলম্বে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চেয়েছেন।
10
10
বর্তমানে দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি চলছে। একদিকে সুপারস্টারের আইনি লড়াই, অন্যদিকে নির্মাতাদের বাণিজ্যিক দাবি— এই টানাপোড়েনে ‘কালা হিরণ’ শেষ পর্যন্ত মুক্তি পাবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।