আজকাল ওয়েবডেস্ক: স্টিল অথরিটি অফ ইন্ডিয়া (সেইল)-দেশের অন্যতম নামী সংস্থা। সরকারি এই সংস্থায় কাজ শেখার আগ্রহ থাকে অনেকেরই। এবার তাঁদের জন্যই রয়েছে সুযোগ।
জানা গিয়েছে, সংস্থায় নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ। ট্রেড অ্যাপ্রেন্টিস এবং গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস এই দুই পদেই নিয়োগ হবে। সংশ্লিষ্ট শিক্ষানবিশি কর্মসূচিতে সংস্থায় হাতেকলমে কাজ শেখার বিশেষ সুযোগ পাবেন নিযুক্তেরা।
4
8
সংস্থায় ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, টুল অ্যান্ড ডাই মেকার-এর কাজ শেখার যেমন সুযোগ থাকবে। তেমনি সেরামিক টেকনোলজি, কেমিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, মেটালার্জি-র মতো বিভাগেও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ মিলবে।
5
8
বিজ্ঞপ্তি অনুযায়ী, উভয় পদে মোট ৮৩৫ জনকে নিয়োগ করা হবে। ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য আইটিআই উত্তীর্ণ হওয়ার শংসাপত্র প্রয়োজন। অন্য দিকে, গ্র্যাজুয়েট/ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে।
6
8
ট্রেড অ্যাপ্রেন্টিসদের বৃত্তি বাবদ মাসে ১০,৫৬০ টাকা দেওয়া হবে। অন্য দিকে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ১০,৯০০ টাকা এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের মাসিক ১২,৩০০ টাকা বৃত্তি দেওয়া হবে।
7
8
আগ্রহীদের দু'টি পদে আবেদনের জন্য সেইল-এর ওয়েবসাইটে গিয়ে প্রথমে বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। এর পর দু'টি পদের জন্য আলাদা দু'টি ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করে সমস্ত তথ্য-সহ আবেদন জানাতে হবে। অনলাইনে আবেদনের শেষ দিন ২৬ অগস্ট।
8
8
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। পাশাপাশি, আয়োজন করা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের। রৌরকেল্লায় ইন্টারভিউয়ের আয়োজন করা হবে আগামী ১ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে।