ইএমআই মিস, বকেয়া ঋণ। আর তা আদায়ের নামে ঋণগ্রহিতাদের হয়রানি। পরিস্থিতি পাল্টাচে নতুন নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক৷
2
10
নতুন নির্দেশিকায় কী আছে? ব্যাঙ্ক এবং স্বীকৃত ঋণদানকারী সংস্থাগুলির জন্য আরও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷
3
10
বকেয়া আদায়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার নিয়ম, রিকভারি এজেন্টদের আচরণ নিয়ে নির্দেশিকার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করে বকেয়া আদায়ের উপরেও জোর দেওয়া হয়েছে৷
4
10
ইএমআই না দিলে ঋণ নিয়ে কেনা স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ রিমোট পদ্ধতিতে লক করে দিতে পারবে ঋণদানকারী সংস্থা৷ ফলে সেই স্মার্টফোন, ল্যাপটপ আর ব্যবহার করতেই পারবেন না ইএমআই না দেওয়া গ্রাহকরা৷
5
10
শুধুমাত্র ঋণ নিয়ে বা ফিনান্সের মাধ্যমে কেনা স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের ক্ষেত্রেই ইএমআই মিস হলে এই ব্যবস্থা নিতে পারবে ঋণদানকারী সংস্থাগুলি৷
6
10
ঋণগ্রহিতা পার্সোনাল লোন নিয়ে তাঁর ইএমআই শোধ করতে না পারলে তাঁর ব্যক্তিগত কোনও ডিভাইস লক করা যাবে না৷ ইএমআই ৩০ দিন ধরে বকেয়া থাকলে তবেই মোবাইল, ল্যাপটপ লক করতে পারবে ঋণদানকারী সংস্থাগুলি৷
7
10
তবে মোবাইল লক করলেও ইনকামিং কল, এসএমএস, জরুরি পরিষেবা অথবা গ্রাহকের কর্মক্ষেত্র অথবা পেশার সঙ্গে জড়িত কাজ যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে ঋণদানকারী সংস্থাকে৷
8
10
মোবাইল, ল্যাপটপ রিমোট পদ্ধতিতে লক করলেও ঋণদানকারী সংস্থা যাতে গ্রাহকের ব্যক্তিগত ছবি, ভিডিও, তথ্য, ফোনে থাকা কনট্যাক্ট কোনও ভাবে ঋণদানকারী সংস্থার হাতে না যায়, সেই নির্দেশও দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷
9
10
আরবিআই-য়েরনতুন নির্দেশিকা অনুযায়ী, বকেয়া ঋণ আদায়ের জন্য ঋণদানকারী সংস্থা, ব্যাঙ্ক অথবা রিকভারি এজেন্টরা সকাল ৮টা থেকে সন্ধে ৭টার মধ্যেই গ্রাহকদের ফোন করতে পারবেন৷ শুধুমাত্র গ্রাহক যদি এই সময়ের বাইরে ফোন করার অনুরোধ করেন, তবেই সেই গ্রাহককে ফোন করা যাবে৷ পাশাপাশি ঋণগ্রহিতা যদি ব্যক্তিগত কোনও শোকের মধ্যে অথবা শারীরিক কোনও সমস্যা বা পরিবারের কারও অসুস্থতা নিয়ে ব্যস্ত থাকেন, সেই সময় যাতে ফোন করে তাঁকে বিরক্ত না করা হয়, সেই নির্দেশিকাও জারি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে৷
10
10
শুধু তাই নয়, বকেয়া আদায়ের নামে রিকভারি এজেন্টরা যাতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার, হুমকি না দেয় নতুন নির্দেশিকায় তাও কঠোর ভাবে উল্লেখ করেছে আরবিআই৷ পাশাপাশি, ঋণ আদায় করতে গিয়ে গ্রাহকদের সামাজিক ভাবে অথবা প্রকাশ্যে অপদস্থ করা, তাঁদের পরিবার বা সম্পত্তি জড়িয়ে হুমকি দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে আরবিআই৷