রথযাত্রায় পাঁপড়-জিলিপি কেন খাওয়া হয়? এই 'নস্টলজিয়া'র পিছনে লুকিয়ে কোন পৌরাণিক কাহিনি
নিজস্ব সংবাদদাতা
১৬ জুলাই ২০২৬ ১৫ : ২৫
শেয়ার করুন
1
10
রথযাত্রার দিন জিলিপি আর পাঁপড় ছাড়া উৎসব যেন ঠিক জমে না। কিন্তু প্রশ্ন জাগে, কেন এই দুটির ওপর এত টান? এর পিছনে কি শুধুই স্বাদের মেলবন্ধন, নাকি রয়েছে কোনও লোকগাথা?
2
10
যদিও জিলিপির শিকড় কিন্তু এই বাংলায় নয়, বরং আফগানিস্তানে। মুঘল সম্রাটদের হাত ধরে এই মিষ্টি এখানে পা রাখে।
3
10
অন্যদিকে, পাঁপড়ের ইতিহাস আরও প্রাচীন। যদিও এটি উত্তর ভারত বা পাঞ্জাব থেকে এসেছে বলে মনে করা হয়, তবুও পৌরাণিক কাহিনি বা রামায়ণেও এর উল্লেখ পাওয়া যায়।
4
10
কথিত আছে, ঋষি ভরদ্বাজ রামচন্দ্র ও তাঁর সেনাবাহিনীকে যে ভোজ খাইয়েছিলেন, তাতেও নাকি পাঁপড় ছিল।
5
10
তবে রথযাত্রার সঙ্গে জিলিপি-পাঁপড়ের সখ্যতা তৈরি হওয়ার পিছনে রয়েছে জগন্নাথদেবের অসুস্থতার এক লোককথা।
6
10
স্নানযাত্রার পর জগন্নাথদেব অসুস্থ হয়ে পড়েন এবং টানা সাত দিন নিভৃতবাসে থাকেন। এই সময় আয়ুর্বেদিক পাচন খেয়ে সুস্থ হওয়ার পর, রথে চেপে মাসির বাড়ি যাওয়ার সময় নাকি তাঁর মুখে স্বাদ বদলানোর ইচ্ছা হয়।
7
10
সেই ইচ্ছে থেকেই নোনতা পাঁপড় আর মিষ্টি জিলিপি খাওয়ার চল শুরু হয় বলে অনেকে বিশ্বাস করেন। অবশ্য এর পিছনে একটা বাস্তব কারণও রয়েছে।
8
10
জগন্নাথদেবের মূল ৫৬ ভোগের তালিকায় জিলিপি বা পাঁপড় সেভাবে না থাকলেও, গ্রামবাংলার রথের মেলায় এই দুটি খাবারের জয়জয়কার ছিল প্রচুর।
9
10
সেকালে সাধারণ মানুষ বা কৃষিজীবী মানুষদের কাছে দামি মিষ্টি কেনার সামর্থ্য সবসময় থাকত না। সেই হিসেবে জিলিপি ছিল বেশ সাশ্রয়ী, আবার খেতেও লাগত দারুণ।
10
10
জিলিপির সেই মিষ্টি স্বাদের সঙ্গী হিসেবে নোনতা পাঁপড় ভাজা মেলার মোড়কে দারুণ মানিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই সাধারণ খাবারগুলোই রথযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, যা আজও রথের মেলার নস্টালজিয়াকে জিইয়ে রেখেছে।