রাখি সাওয়ান্ত মানেই বিতর্ক। তাঁর মন্তব্য ঘিরে নেটপাড়ায় চর্চা চলতেই থাকে। রাখির মুখের কথায় যে কোনও লাগাম নেই, সেটা আরও একবার প্রমাণ করলেন 'কন্ট্রোভার্সি কুইন'।
2
10
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন রাখি সাওয়ান্ত। রাখি জানান, তিনি নিজের বয়সের অর্ধেক কোনও ছেলের প্রেমে পড়া বা তাকে বিয়ে করার কথা ভাবতেই পারেন না।
3
10
তবে তিনি এটিও উল্লেখ করেন যে, প্রিয়াঙ্কা নিজের খুব ভাল যত্ন নেওয়ায় নিক জোনাসের তুলনায় তাঁকে অনেক বেশি তরুণী দেখায়।
4
10
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, অল্পবয়সী ছেলে বা মডেলরা তাঁকে প্রেমের প্রস্তাব দেয় কি না। জবাবে রাখি বলেন, "১৬, ১৭ বা ১৮ বছরের ছেলেরাও আমার সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে। আমি এটা একদম পছন্দ করি না।"
5
10
তিনি আরও বলেন, "আমি প্রিয়াঙ্কা চোপড়া নই যে নিজের অর্ধেক বয়সের কোনও ছেলের প্রেমে পড়ব বা তাকে বিয়ে করব। আমি এটা কিছুতেই করতে পারব না। তবে প্রিয়াঙ্কা নিজের শরীরের এত চমৎকার যত্ন নিয়েছে যে, নিক জোনাসকে আসলে তাঁর চেয়ে বেশি বয়স্ক মনে হয়। ব্যক্তিগতভাবে আমি আমার কাছাকাছি বয়সের পুরুষদেরই পছন্দ করি। বড়জোর চার-পাঁচ বছরের বয়সের ব্যবধান মেনে নেওয়া যায়।"
6
10
এছাড়াও প্রিয়াঙ্কার হলিউড কেরিয়ার নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি। যা রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
7
10
তাঁর কথায়, "প্রিয়াঙ্কা ওখানে গিয়ে কী করছে? বরের পয়সায় বসে বসে খাচ্ছে। ও কি টম ক্রুজের সঙ্গে ছবি করেছে? ব্র্যাট প্রিটের সঙ্গে কিংবা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দেখা গিয়েছে ওকে? নাকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি করেছে?"
8
10
রাখির কথায়, "ও নিজের ব্যবসা শুরু করেছে আর নিকের টাকায় আয়েশ করে দিন কাটাচ্ছে। আমার এরকম পোষায় না। আমি নিজেই টাকা উপার্জন করব, নিজের টাকায় নিজে আয়েশ করব।"
9
10
এই সাক্ষাৎকারে রাখি পুরুষদের মধ্যে কোন গুণগুলো তিনি পছন্দ করেন, সে বিষয়েও কথা বলেন। পাশাপাশি বলিউডের জনপ্রিয় অভিনেতাদের সম্পর্কেও নিজের প্রতিক্রিয়া জানান। অজয় দেবগণ, নানা পাটেকর এবং শাহরুখ খানের মতো তারকাদের প্রশংসা করে তাঁদের প্রত্যেককে এক কথায় বর্ণনা করেন তিনি।
10
10
তবে প্রিয়াঙ্কাকে নিয়ে রাখির এই মন্তব্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। রাখিকে নিয়ে ফের বিতর্কও তৈরি হয়েছে, নেটিজেনদের মধ্যে। যদিও প্রিয়াঙ্কা চোপড়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত রাখির মন্তব্যকে ঘিরে কোনও পাল্টা জবাব আসেনি।